শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • প্রীতি ম্যাচের হতাশা পেছনে ফেলে দেশে ফিরল বাংলাদেশ দল

    প্রীতি ম্যাচের হতাশা পেছনে ফেলে দেশে ফিরল বাংলাদেশ দল
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। নেপাল সফর শেষে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে ঢাকার কুর্মিটোলা সামরিক বিমানবন্দরে পৌঁছান জামাল ভূঁইয়া, তপু বর্মণসহ দলের অন্যান্য খেলোয়াড়রা।

    এ সময় দলের সঙ্গে ফিরেছেন নেপালে বাংলাদেশ-নেপাল প্রীতি ম্যাচ কাভার করতে যাওয়া সংবাদমাধ্যমকর্মীরাও। তাদের আগমনে বিমানবন্দরে ছিল উৎসবমুখর পরিবেশ।

    ঢাকা থেকে বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটটি কাঠমাণ্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে খেলোয়াড়দের নিয়ে দুপুর ২টা ৫৫ মিনিটে কাঠমাণ্ডুর বিমানবন্দর ছাড়ে।
    নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে গত ৩ সেপ্টেম্বর দেশটিতে গিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচ গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগের দিন বিপাকে পড়ে বাংলাদেশ।

    সামাজিক মাধ্যম বন্ধ করে দেওয়ায় এবং দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে নামেন দেশটির জেন-জিরা। পুরো নেপাল উত্তাল হয়ে পড়ে। পরে এই আন্দোলন সহিংসতায় রূপ নিলে দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করতে বাধ্য হন। এই সহিংসতায় ৩০ জন মারা যায়।
    এমন পরিস্থিতিতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ হয়ে যায়।

    নেপালের উত্তাল পরিস্থিতিতে দ্বিতীয় ম্যাচ বাতিল হয়ে যায়। গত সোমবার থেকে শুরু হওয়া আন্দোলনের কারণে হোটেলেই বন্দি হয়ে থাকতে হয় পুরো বাংলাদেশ দলকে। মঙ্গলবার দেশে ফেরার কথা থাকলেও বিমানবন্দর বন্ধ থাকায় তা আর হয়নি। গতকাল সন্ধ্যার পর বিমানবন্দর খুলে দিলে আজ বিশেষ ফ্লাইটটি খেলোয়াড়, কোচ, স্টাফ ও সাংবাদিকদের নিয়ে দেশে ফেরে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন