শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শ্রীলঙ্কাকে হারালেই সুপার ফোরে টাইগাররা: ওয়াসিম জাফর

    শ্রীলঙ্কাকে হারালেই সুপার ফোরে টাইগাররা: ওয়াসিম জাফর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেলে বাংলাদেশ সহজেই সুপার ফোরে পৌঁছাবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফর। হংকংকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা টাইগারদের পরের চ্যালেঞ্জ লংকানদের বিপক্ষেই।

    সবশেষ কয়েক বছরে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ আলাদা উত্তেজনা যোগ করেছে। ২০১৮ সালের নিদাহাস ট্রফির পর থেকেই মূলত লড়াইটা জমতে শুরু করেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট আগুনে যেন ঘি ঢেলেছে। এশিয়া কাপের সুপার ফোরে যেতে হলে শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেতেই চাইবে বাংলাদেশ। 

    নিজেদের প্রথম ম্যাচে হংকংকে সহজেই হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের শেষ ম্যাচ আফগানিস্তানের সঙ্গে। আর তাই সেই ম্যাচের আগে শ্রীলংকার বিপক্ষে জয়টা দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এরই মধ্যে কন্ডিশন সম্পর্কে বেশ ধারণা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। এর বিপরীতে এশিয়া কাপ খেলতে একটু দেরিতে সংযুক্ত আরব আমিরাতে এসেছে শ্রীলঙ্কা। এখানে আসার আগে জিম্বাবুয়েতে সিরিজ খেলেছে তারা।

    শ্রীলঙ্কার প্রথম ম্যাচ ১৩ সেপ্টেম্বর, বাংলাদেশের বিপক্ষে। অন্যদিকে আসরে এটি বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। যা টাইগারদের বাড়তি সুবিধা দেবে বলে মনে করেন ওয়াসিম জাফর। তিনি বলেন, ‘আমার মনে হয় নিশ্চিতভাবে এটা (সূচি) বাংলাদেশকে বাড়তি সুবিধা দেবে। তারা একটা জয় পেয়েছে, কন্ডিশনও একটু বেশ চিনেছে। ম্যাচটা শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশের জন্য সহজ হবে।’

    কন্ডিশনের কারণে ম্যাচটা বাংলাদেশের জন্য সহজ হলেও লিটনদের একটু খোঁচাও দিয়েছেন ওয়াসিম জাফর। টি-টোয়েন্টির পরিসংখ্যানে লঙ্কানদের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। যদিও সবশেষ জুলাইয়ে শ্রীলঙ্কা থেকে টি-টোয়েন্টি সিরিজ জিতে এসেছেন টাইগাররা। সিরিজ জিতলেও ভারতের সাবেক ব্যাটারের ইঙ্গিত, সেটা আপসেট হবে। সেই সঙ্গে এও জানান, বাংলাদেশকে তিনি সুপার ফোরে দেখছেন।


    ওয়াসিম জাফর বলেন, ‘আমার মনে হয় আপনি কখনই বাংলাদেশকে সুপার ফোরের হিসেবের বাইরে ফেলে দিতে পারবেন না। একটু আগে যেটা বললাম তারা একটা ম্যাচ খেলেছে, কন্ডিশন সম্পর্কেও ধারণা পেয়েছে। শ্রীলঙ্কা তাদের প্রথম ম্যাচ খেলবে। ওই ম্যাচে বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে আপসেট করতে পারে তাহলে তারা সুপার ফোরে যেতে পারে।’


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন