বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • ফলাফল ঘোষণার আগেই পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার

    ফলাফল ঘোষণার আগেই পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ফলাফল ঘোষণার আগেই কমিশন থেকে পদত্যাগ করেছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মাফরুহী সাত্তার।

    শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে নতুন কলা ভবনে আয়োজিত তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

    সংবাদ সম্মেলনে মাফরুহী সাত্তার অভিযোগ করে বলেন, নির্বাচনে সমতল ক্ষেত্র (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত হয়নি, একাধিক অনিয়ম ঘটেছে এবং নানা অভিযোগ উঠেছে। তিনি আরও দাবি করেন, “আমাকে নানা ধরনের চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি। গতকাল থেকেই এ চাপ অব্যাহত ছিল, তবুও আমি পদত্যাগ করছি।”

    এর আগে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানিয়েছিলেন, জাকসুর ভোট গণনা হাতে (ম্যানুয়েল) সম্পন্ন হবে। এজন্য পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয় এবং রাতের মধ্যেই ফলাফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

    তবে শুক্রবার বিকেল ৫টার পর হঠাৎ ভোট গণনা বন্ধ হয়ে যায়। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠক করা হয়েছে এবং সংশ্লিষ্ট সবার প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানানো হয়েছে। শিগগিরই পরবর্তী পদক্ষেপ জানানো হবে।

    এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোট পড়েছে। বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হলেও শুক্রবার বিকেলে তা স্থগিত করা হয়।


    এন কে/বিএইচ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন