বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা: স্বামীকে গলাকেটে হত্যা

    কক্সবাজারে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা: স্বামীকে গলাকেটে হত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজার সদরে রঞ্জন চাকমা নামের এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে সদরের ঝিলংজার উত্তরণ আবাসিক এলাকায় এঘটনা ঘটে।

    নিহতের নাম রঞ্জন চাকমা (৫৫)। তিনি রাঙামাটি জেলার বাসিন্দা। গ্রেপ্তার আসামির নাম বীরেন চাকমা (৫৪)।

    জানা গেছে, রাঙামাটি জেলার বাসিন্দা নিহত রঞ্জন চাকমা তার  স্ত্রী কালো দেবী চাকমাকে সঙ্গে নিয়ে সম্প্রতি কক্সবাজারে কাজের উদ্দেশ্যে আসেন। দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে তারা কক্সবাজারে বীরেন চাকমার ভাড়া বাসায় আশ্রয় নেন। বীরেনও কয়েক মাস আগে রাঙামাটি থেকে এসে ঝিলংজার উত্তরণ আবাসিকে ভাড়া থাকেন।

    স্থানীয়রা জানান, রাতে রঞ্জনের স্ত্রী কালো দেবী চাকমাকে পাশের কক্ষে নিয়ে গিয়ে ধর্ষণ করে বীরেন। স্ত্রীকে বাঁচাতে রঞ্জন এগিয়ে এলে বীরেন তাকে ছুরি দিয়ে গলায় আঘাত করে। রঞ্জনের স্ত্রী চিৎকার করলে আমরা এগিয়ে আসি। হত্যার পর পালানোর সময় বীরেন চাকমার হাতে রক্ত দেখে সন্দেহ হয়। পরে ব্যাগ হাতে পালানোর সময় তাকে ধরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

    কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান বলেন, দুই চাকমা পরিবার পাশাপাশি বাস করতেন। ঘাতক মদ্যপ অবস্থায় ছিলেন এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ধর্ষণের আলামত থাকায় নিহতের স্ত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন