শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, বাধ্যতামূলক ডোপ টেস্ট

    চাকসু নির্বাচনে মনোনয়নপত্র বিতরণ শুরু, বাধ্যতামূলক ডোপ টেস্ট
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে আজ। আগামী ১৬ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে।

    রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।

    এসময় প্রার্থীদের ডোপ টেস্টের নমুনা দিতে হবে প্রার্থীদের। ডোপ টেস্টের রিপোর্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে।

    সকাল ৯টায় চাকসু নির্বাচন কমিশনের অফিসে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর এই তিনদিন মনোনয়নপত্র বিতরণ করা করা হবে। আর ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটা পর্যন্ত মনোনয়নপত্র জমাদানের কার্যক্রম চলমান থাকবে।

    এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন গণমাধ্যমকে বলেন, সকাল ৯টা থেকে আমরা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করেছি এবং আগামী তিনদিন এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই তিনদিনের মধ্যেই মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। সময় বাড়ানোর কোনো সুযোগ নেই।

    তিনি আরও বলেন, আমরা শিক্ষার্থীদের সুবিধার্থে হল সংসদের মনোনয়নপত্রের ফি নির্ধারণ করেছি ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের ফি নির্ধারণ করেছি ৩০০ টাকা। মনোনয়নপত্র সংগ্রহ করার সময় প্রার্থীকে ডোপ টেস্ট করার জন্য একটি কার্ড প্রদান করা হবে। পরে প্রার্থী কার্ডটি নিয়ে ৩৫০ টাকা ফি প্রদান করে চবি মেডিকেলে ডোপ টেস্টের নমুনা দিয়ে আসবেন। ডোপ টেস্ট পজিটিভ হলে প্রার্থিতা বাতিল হবে।

    নির্বাচনের আয়োজন সম্পর্কে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচন নিয়ে আমরা খুবই আশাবাদী। চাকসু নির্বাচন কমিশনের সদস্যদের অনেকের দলীয় পরিচয় থাকতে পারে। তবে শতভাগ স্বচ্ছতার সঙ্গে আমরা নির্বাচন পরিচালনা করবো। আপাতত কোনো

    ছাত্রসংগঠনও আমাদের বাধার সম্মুখীন করছে না। আমরা শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় স্বচ্ছ চাকসু নির্বাচন উপহার দেবো।

    গত ২৮ আগস্ট ঘোষিত হয় চাকসু নির্বাচনের তফসিল। সে অনুযায়ী আগামী ২১ সেপ্টেম্বর নির্বাচনী প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এর তিনদিন পর ২৫ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ভোটগ্রহণ হবে আগামী ১২ অক্টোবর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন