শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ব্রাহ্মণবাড়িয়ায় মাংসের দোকানের চৌকিতে মিলল বৃদ্ধের মরদেহ

    ব্রাহ্মণবাড়িয়ায় মাংসের দোকানের চৌকিতে মিলল বৃদ্ধের মরদেহ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী বাজার থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধের বয়স আনুমানিক ৭০ বছর।  মরদেহ উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ।

    শনিবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাজারের বরকত মিয়ার মাংসের দোকানের চৌকির উপর ওই বৃদ্ধের নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। 

    খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ জানায়, বৃদ্ধের কোনো পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

    বিষয়টি নিশ্চিত করে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার বলেন, অজ্ঞাত বৃদ্ধের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

    থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তার পরিচয় শনাক্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে। তবে পরিচয় শনাক্ত না হলে নিয়ম অনুযায়ী মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য স্বেচ্ছাসেবী সংগঠন ‘ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর’-এর সহায়তা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন