বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান
  • অপরিকল্পিত কালভার্ট নির্মাণের কারণে অনাবাদি ৫০০ একর জমি

    অপরিকল্পিত কালভার্ট নির্মাণের কারণে অনাবাদি ৫০০ একর জমি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বরিশালে অপরিকল্পিত একটি কালভার্ট নির্মাণের কারণে প্রায় পাঁচশ একর ফসলি জমি বছরের ৯ মাস পানিবন্দি থাকে। এতে এলাকার তিন শতাধিক কৃষক ফসল ফলাতে পারছেন না।

    সরেজমিনে দেখা গেছে, বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কালীখোলা এলাকায় বরিশাল-ভোলা জাতীয় মহাসড়কের চরকাউয়া জিরোপয়েন্ট এলাকায় পয়ঃনিষ্কাশনের জন্য ২০১২ সালে নির্মাণ করা হয় ৭০ ফুট দীর্ঘ কালভার্ট। নির্মাণ নকশায় ত্রুটির কারণে ঠিকভাবে পানি অপসারিত হয় না। ফলে এখানে জলাবদ্ধতা স্থায়ী রূপ নিয়েছে।

    ওই এলাকার কৃষক শহীদুল ইসলাম শহীদ বলেন, কালভার্টটির উচ্চতা মহাসড়কের উচ্চতা থেকে প্রায় চারফুট নিচু। এতে পানি কোন দিকেই যেতে পারে না কালভাট যখন নির্মাণ করা হয়েছিল তখন আমরা প্রতিবাদ করেছিলাম।

    ঠিকাদার কে বলেছিলাম, নিচু কালভাট দিয়ে পানি অপসারণ হবে না। তারা আমাদের কথা না শুনে তাদের মতো করে কাজ করে গেছেন।

    একজন কৃষক আব্দুল করিম বলেন, জলাবদ্ধতা থেকে রেহাই পেতে ২০১৬ সালে আমরা বিক্ষোভ করি। আমাদের কথা শুনে ঘটনাস্থলে তৎকালীন জেলা প্রশাসকও গিয়েছিলেন। কিন্তু কোনো কাজ হয়নি। কালভার হওয়ার পর থেকে পানি আটকে থাকে পুরো এলাকায়।

    স্থানীয় রাকিব হাসান বলেন, আমাদের জমি থাকার পরও গত ১৩ বছর যাবৎ আমন চাষ করতে পারি না। এই কালভাট এর কারণে আমাদের জমিগুলো অকেজো পড়ে আছে। এ জমি কেউ কিনতেও চায় না। বিক্রির চেষ্টা করেছি কয়েকবার। কিন্তু পারিনি। নিচু জমি বলে ক্রেতারা দাম কম বলে।

    এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাসুদ খান বলেন, ওই এলাকায় জলাবদ্ধতার বিষয়টি আমাদের নজরে এসেছে। যখন কালভাটটি নির্মাণ করা হয় তখন মূল সড়কটি নিচু ছিল। নতুন প্রকল্প গ্রহণের সময় সংযোগ সড়কের এই কালভাটটি সংস্কার করে জলাবদ্ধতা নিরসন করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন