বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • টেকনাফের নাফ নদী থেকে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্বার  

    টেকনাফের নাফ নদী থেকে ২ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্বার  
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে বিজিবি'র উপস্থিতি টের পেয়ে ২ লাখ ৪০ হাজার ইয়াবা ফেলে পালিয়ে গেল তিন পাচারকারী। 

    রোববার (১৪ সেপ্টেম্বর) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। 

    এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান। 


    তিনি জানান, মায়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে পাচার করা হবে। গোয়েন্দা নজরদারি ও বিশেষ টহল জোরদার করা হয় নাফ নদীতে। অভিযানিক দল অপরাধীদের ধরতে নাফ নদীর বিভিন্ন কৌশলগত স্থানে ফাঁদ পাতে। 

    গভীর রাতে, আন্তর্জাতিক সীমানা পার হয়ে তিনজন সন্দেহভাজন ব্যক্তিকে সাঁতরে আসতে দেখা গেলে আগে থেকেই বিজিবির ওঁৎ পেতে থাকা নৌটহল দলগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে জালিয়ারদ্বীপ ও শোয়ার দ্বীপের মধ্যবর্তী জলসীমায় অভিযান শুরু করে। 

    মাদক কারবারিদের পালিয়ে যেতে দেখে বিজিবি'র নৌটহল দল  তাদের ধাওয়া করলে পাচারকারীরা মাদকের প্যাকেটগুলো নদীতেই ছেড়ে দিয়ে দ্রুত মায়ানমারের দিকে পালিয়ে যায়। পরে পানিতে ভাসমান ইয়াবার প্যাকেটগুলো উদ্ধার করে ডাঙ্গায় নিয়ে আসা হয়। অপরাধীরা সীমান্ত অতিক্রম করে মায়ানমার অংশে ঢুকে পড়ায় ঘটনাস্থলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

    এ ঘটনায় পলাতক রয়েছে  উপজেলার হ্নীলা জাদীমুড়া এলাকার -মৃত সুলতান আহমেদের ছেলে আব্দুর রহিম বাদশা (৪২), একই এলাকার নুর আলমের ছেলে মোহাম্মদ আয়াজ (রুবেল) (২৬), ইসমাইলের ছেলে  জসিম উদ্দিন (২৫)। 

    অধিনায়ক আশিকুর রহমান জানান, পলাতক আসামি এবং উদ্ধারকৃত ২ লাখ ৪০ হাজার ইয়াবা সংশ্লিষ্টতায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন