শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভালুকায় বিএনপি কর্মী সম্মেলনে বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি

    ভালুকায় বিএনপি কর্মী সম্মেলনে বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় বিএনপির কর্মী সম্মেলনে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি ওঠে। 

    শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভালুকা ডিগ্রি কলেজ মাঠে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভালুকা উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ মোর্শেদ আলম এবং উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক জাকির হোসেন বাবলু। প্রধান বক্তা ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, আখতারুল আলম ফারুক ও শহীদুল আমীন খসরু।

    এছাড়া বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ভালুকা পৌর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক সালাহ্ উদ্দিন আহম্মেদ, পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল ও আবুল কালাম আজাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের আরও অনেক নেতৃবৃন্দ।

    কর্মী সম্মেলনে হলুদ কেপ পরিহিত কয়েক হাজার নেতাকর্মীর ঢল নামে। সমাবেশ শুরুর পর থেকেই তারা ফখরউদ্দিন আহমেদ বাচ্চুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন। এতে পুরো অনুষ্ঠানস্থল এক আবেগঘন পরিবেশে পরিণত হয়।

    এসময় উপজেলা ও পৌর বিএনপি’র একাধিক যুগ্ম আহ্বায়ক তাদের বক্তব্যে ফখরউদ্দিন আহমেদ বাচ্চুকে দলে ফিরিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

    সম্মেলনের আগে অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পৃথক মিছিল নিয়ে সমাবেশস্থলে এসে যোগ দেন। এতে ভালুকা ডিগ্রি কলেজ মাঠ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন