বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল রাগ উঠলে কী করবেন, ইসলামে রয়েছে যেসব নির্দেশনা ইসি সরকারের নির্দেশনায় চলছে: মিয়া গোলাম পরওয়ার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা দিলেন প্রধানমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের জান্তার প্রধানকে মালয়েশিয়ায় আমন্ত্রণ কমদামি সিগারেটের দাম আবার বাড়ল সাড়ে ৪ হাজারের বেশি মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান
  • মসজিদে নামাজরত অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু

    মসজিদে নামাজরত অবস্থায় ব্যবসায়ীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কোম্পানীগঞ্জ মসজিদে নামাজরত অবস্থায় আতিকুর রহমান ওরফে ফারুক (৫৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

    সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

    এর আগে, গতকাল রোববার রাত সাড়ে ৮টার দিকে এশার নামাজ পড়া অবস্থায় উপজেলার চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট পূর্ব বাজার দারুস সালাম কেন্দ্রীয় জামে মজসিদে এ ঘটনা ঘটে।  

    ফারুক একই ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ফাজিল ব্যাপারী বাড়ির বাসিন্দা।

    নিহতের ভাতিজা আমজাদ হোসেন জানান, চার সন্তানের জনক ফারুক এক সময় লন্ডন প্রবাসী ছিলেন। পরে তিনি দেশে এসে স্থানীয় চাপরাশিরহাট বাজারে ফল ব্যবসা শুরু করেন। 

    রোববার রাতে এশার নামাজ পড়তে চাপরাশিরহাট পূর্ব বাজার দারুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদে যান। সেখানে এশার নামাজের দ্বিতীয় রাকাত পড়ে তৃতীয় রাকাত পড়ার জন্য দাঁড়ালে স্টোক করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। 

    তাৎক্ষণিক স্থানীয় লোকজন গ্রাম্য চিকিৎসক নিয়ে আসলে তাকে মৃত ঘোষণা করেন।

    কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়নি।  


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন