বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের
  • টেক্সট লিখলেই ছবি বানাবে এআই

    টেক্সট লিখলেই ছবি বানাবে এআই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন জীবনকে আরও সহজ করেছে। শুধুমাত্র লিখলেই এআই চ্যাটবট আপনাকে উত্তর দিতে পারে, পরামর্শ দিতে পারে, এমনকি মনের মতো ছবি বানাতেও সক্ষম।

    এআই ছবি বানাতে টেক্সট-টু-ইমেজ প্রযুক্তি ব্যবহার করে। আপনি কী দেখতে চান সেটা লিখে দিলে এআই সেই বর্ণনার ভিত্তিতে ছবি তৈরি করে। যেমন ধরুন আপনি লিখলেন “সূর্যাস্তের সময় সমুদ্রের তীরে একজন মানুষ দাঁড়িয়ে আছে”, তাহলে এআই সেই অনুযায়ী ছবি বানিয়ে দেবে।

    এখন অনেক অনলাইন টুল ও অ্যাপ আছে যেগুলো দিয়ে সহজে ছবি তৈরি করা যায়।

    ১. ডেল·ই (ওপেনএআই-এর) – সহজ বর্ণনা থেকে বাস্তব বা কার্টুনধাঁচের ছবি বানাতে পারে।

    ২. ক্যানভা এআই – ডিজাইন করার পাশাপাশি এআই ছবি তৈরির অপশনও আছে।

    ৩. অ্যাডোবি ফায়ারফ্লাই – খুবই প্রফেশনাল মানের ছবি তৈরি করে, এডিটও করা যায়।

    ৪. স্টেবল ডিফিউশন – ওপেন-সোর্স, অনেক কাস্টমাইজেশনের সুযোগ দেয়।

    ৫. বিং ইমেজ ক্রিয়েটর (মাইক্রোসফট ডিজাইনা) – ফ্রি ব্যবহার করা যায়, শুধু টেক্সট লিখলেই ছবি বানায়।

    আসুন এবার জেনে নেওয়া যাক এআই দিয়ে ছবি কীভাবে বানাবেন-

    ১. যে কোনো একটা প্ল্যাটফর্ম বেছে নিন।
    ২. এবার কী ধরনের ছবি চান তার প্রম্পট লিখুন। প্রম্পট যত বিস্তারিতভাবে এবং ভালোভাবে লিখতে পারবেন তত ভালো ছবি পাবেন।
    ৩. পছন্দের স্টাইল যোগ করুন। অর্থাৎ কী ধরনের ছবি চান কার্টুন, বাস্তব, তেলচিত্র নাকি ফটোগ্রাফি ইত্যাদি।
    ৪. জেনারেটে ক্লিক করুন। কয়েক সেকেন্ডে এআই আপনার ছবির একাধিক ভার্সন বানিয়ে দেবে।
    ৫. পছন্দমতো এডিট/ডাউনলোড করুন। চাইলে ছবির রং, আকার বা ফরম্যাট পরিবর্তন করতে পারবেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন