শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কুবি প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা 

    শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কুবি প্রক্টরিয়াল বডির জরুরি নির্দেশনা 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আসন্ন দ্বিতীয় সমাবর্তন ও শিক্ষার্থীদের নিরাপত্তার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি নতুন দিক-নির্দেশনা জারি করেছে।

    গতকাল (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। 

    বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দেশনাগুলো হলো–বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে বিকাল পাঁচটার  বহিরাগত লোকজনের প্রবেশাধিকার কঠোরভাবে নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞার কোনো ব্যত্যয় ঘটলে, সেখানে বিশ্ববিদ্যালয়ের কেউ সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়া গেলে, তাকেসহ সংশ্লিষ্ট ব্যক্তিকে শোকজ প্রদান ও তার বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে, বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো ব্যক্তিগত বা পারিবারিক ঘটনা বা দুর্ঘটনার দায় অযৌক্তিকভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর চাপানোর প্রয়াসকে ষড়যন্ত্র বিবেচনা করা হবে এবং তা খতিয়ে দেখে উপযুক্ত প্রমাণ মিললে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। 

    এছাড়া, প্রভোস্ট কমিটি কর্তৃক প্রণীত নীতিমালা অনুযায়ী স্নাতকোত্তর পরীক্ষা ও মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পনেরো দিন অতিবাহিত হওয়ার পর কোনো শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত যেকোনো শিক্ষার্থী আবাসিক হলে অবস্থান না করার বিষয়ে হল-প্রশাসনের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে এবং যে কোনো প্রকার রাজনৈতিক কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পরিচালনা করলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। 

    এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: আবদুল হাকিম বলেন, 'সাম্প্রতিক সময়ে গভীর রাতে কিংবা দাপ্তরিক সময়ের বাইরের বেশ কয়েকটি ঘটনা পর্যালোচনা করে দেখা গেছে বিশ্ববিদ্যালয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তৃতীয় পক্ষের ইন্ধনে মব বা অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালানো হয়েছে। এমতাবস্থায় প্রক্টরিয়াল বডি সাধারণ শিক্ষার্থীদের আহ্বান জানাচ্ছে যে, শিক্ষার পরিবেশ অক্ষুণ্ন রাখতে তারা যেন হল ও বিভাগে বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলার অনুসরণ করার মধ্য দিয়ে প্রশাসনকে সহায়তা করে এবং মব সংস্কৃতির বিলোপে তারা যেন সজাগ ও সচেতন থাকে।'

    উল্লেখ্য, আগামী ০৭ ডিসেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন