শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাতক্ষীরায় দুই সহযোগীসহ মাদক সম্রাজ্ঞী আনজুয়ারা গ্রেফতার

    সাতক্ষীরায় দুই সহযোগীসহ মাদক সম্রাজ্ঞী আনজুয়ারা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরার কুখ্যাত মাদক ব্যবসায়ী আনজুয়ারা বেগম (৪৬)কে দুই সহযোগীসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 

    রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের গড়েরকান্দা এলাকায় তার বাড়িতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।

    অভিযানকালে তাদের কাছ থেকে ২৬ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ এক লাখ ৩৪ হাজার ১৬০ টাকা, তিনটি অ্যান্ড্রয়েড ফোন, পাঁচটি বাটন ফোন, তিনটি চাপাতি, দুটি কুড়াল, একটি ছুরি, সাতটি চাকু ও একটি লাঠি উদ্ধার করা হয়।

    গ্রেপ্তারকৃতরা হলেন— গড়েরকান্দা এলাকার শামছুল আলমের স্ত্রী আনজুয়ারা বেগম, একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. আসিফ (১৪) ও বাটকেখালী এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে আব্দুর রহিম (৩৫)।

    যৌথবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত টানা দুই ঘণ্টা অভিযান চালানো হয়। এ অভিযানে নেতৃত্ব দেন সাতক্ষীরা সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিদ।

    স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আনজুয়ারা প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার কারণে এলাকায় মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ বিভিন্ন মাদক সহজলভ্য হয়ে ওঠে। এতে তরুণ প্রজন্ম মাদকাসক্ত হয়ে পড়ায় চুরি, ছিনতাইসহ নানা অপরাধ বাড়ছিল। স্থানীয়দের অভিযোগ, তার পরিবারের প্রায় সবাই মাদক ব্যবসায় জড়িত এবং প্রতিবাদকারীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হামলার শিকার হতে হয়।

    এলাকাবাসী আরও জানান, পালিয়ে থাকা আনজুয়ারার ভাই আশরাফুল ইসলাম ও স্বামী সাবেক পুলিশ কনস্টেবল শামছুল আলমকেও দ্রুত গ্রেপ্তার করা প্রয়োজন।

    অভিযান শেষে আটক তিনজনকে উদ্ধারকৃত মালামালসহ সদর থানায় হস্তান্তর করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদক ব্যবসার সাথে জড়িত অন্যদেরও শিগগিরই আইনের আওতায় আনা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন