শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ট্রাক চাপায় নারীর মৃত্যু

    ট্রাক চাপায় নারীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন ক্যান্ট-পাবলিক স্কুল গেইটের সামনে ট্রাকের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে। 

    সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

    ঘটনার সত্যতা নিশ্চিত করেন বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান। 

    নিহত নারী আসমা রাউজান উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের বাসিন্দা।

    নিহত নারী স্বামীর সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা খেয়ে সড়কে পড়ে গেলে পেছন থেকে আসা ট্রাকের নিচে চাপা পড়েন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    স্থানীয়রা ট্রাকচালক রিপনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

    বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

    এ ঘটনায় চালকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি বায়েজিদ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন