বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির
  • কারামাতিয়া কামিল মাদ্রাসায় নবীন বরণ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত

    কারামাতিয়া কামিল মাদ্রাসায় নবীন বরণ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদ্রাসার আলিম(২০২৫-২০২৬), ফাযিল(পাস ও অনার্স) ১ম বর্ষ ও কামিল ১ম বর্ষের মোট ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আয়োজনের মধ্য দিয়ে নবীন বরণ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার (১৫ সেপ্টেম্বর ) সকাল ১০ টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও: মোহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ছবক দেন মাদ্রাসার সাবেক হেড মোহাদ্দিস মাওলানা মোহাম্মদ ইয়াছিন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা তৈয়ব হোসেন। 

    প্রধান অতিথি হিসেবে ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি, সুপ্রিম কোর্টের (আপিল বিভাগ) আইনজীবী এডভোকেট পারভেজ হোসেন, বিশেষ অতিথি ছিলেন কুলছুমবাগ এ জব্বার দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হারুন অর রশিদ, চরফ্যাশন টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন। 

    স্বাগত বক্তব্য রাখেন চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আজিজুর রহমান। 

    আরো বক্তব্য রাখেন প্রধান মুহাদ্দিস মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা নাসির উদ্দিন, সহঃ অধ্যাপক (বাংলা) মোস্তফা কামাল,সহঃ অধ্যাপক (ইংরেজী) ইয়াহ ইয়া ইসলাম, সহঃ অধ্যাপক (গণিত) ফজলুর রহমান, প্রভাষক (ইংরেজী) শামিম সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক জাহিদ হাসান। 

    এসময় বক্তারা মাদ্রাসার উজ্জল ইতিহাস শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।

    তারা বলেন, যারা ভর্তি হয়েছো তোমরা মেধাবী ও ভালো পরিবারের সন্তান। শুধু মেধাবী শিক্ষার্থী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। 

    দেশ ও জাতির স্বার্থে নিজেকে উজাড় করে দিতে হবে। জাতিকে দূর্নীতিমুক্ত করতে নতুন প্রজম্মকে নৈতিকতা অর্জন করতে হবে । এ ক্ষেত্রে পারিবারিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন