বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • সিরাজগঞ্জে মুদি দোকানে চুরি করতে গিয়ে ধরা চোর

    সিরাজগঞ্জে মুদি দোকানে চুরি করতে গিয়ে ধরা চোর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুড়িয়া মল্লিকপাড়ায় হাসানের মুদি দোকানে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে এক চোর। 

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

    আটক ব্যক্তির নাম জসমত (৩৫), পিতা চান মিয়া। তার বাড়ি পূর্বে শ্যামপুরে হলেও বর্তমানে ভদ্রঘাট গুচ্ছগ্রামে বসবাস করে।

    স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে দোকানের ভেতরে শব্দ শুনে নৈশ প্রহরী আবু সাইদ দোকান মালিক হাসানকে খবর দেন। পরে দোকান মালিক এসে আশেপাশের লোকজন ডেকে চোরকে ধরার চেষ্টা করলে সে দোকানীকে কিলঘুষি মেরে পালানোর চেষ্টা করে। তবে স্থানীয়রা ধাওয়া দিয়ে আটক করে বেঁধে রাখে।

    অভিযোগ রয়েছে, ওই রাতেই এলাকাবাসীর এক বাড়ি থেকে একটি মোবাইল ফোনও চুরি করেছে সে।

    এ বিষয়ে  সদর থানার ওসি মোখলেছুর রহমান জানান, গভীর রাতে দোকানে চুরি করতে গিয়ে এক চোর ধরা পড়ে। স্থানীয়দের সহযোগিতায় চোরকে আটক করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন