শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ফের আটক চকরিয়ার আলোচিত গরু চোরের ঘটফাদার নবী হোছাইন

    ফের আটক চকরিয়ার আলোচিত গরু চোরের ঘটফাদার নবী হোছাইন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চকরিয়ার সাহারবিল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বহুল আলোচিত নবী হোছাইন চৌধুরী ফের  আটক  হয়েছেন। 

    মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজার ডিবি পুলিশ তাকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করেন।

    জানা যায়, রাজনৈতিক মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়ার পর নবী হোছাইন নিম্ন আদালতে হাজিরা দিতে এসেছিলেন। আদালত প্রাঙ্গণেই তাকে ঘিরে ফেলে গ্রেপ্তার করেন ডিবি পুলিশ।

    নবী হোছাইনের বিরুদ্ধে পুলিশের উপর হামলা, গরু-মহিষ চুরি, অপহরণ, হত্যাচেষ্টা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।সে ২০২১ সালে ২৮ অক্টোবর অনুস্টিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক এমপি জাফর আলমের আর্শীবাদে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। চকরিয়ায়  সাবেক এমপি জাফর আলমের ক্যাশিয়ার হিসেবে পরিচিত। এমনকি তার গরু মহিশ চুরির বড় একট সিন্ডিকেট রয়েছে। যা দক্ষিণ চট্টগ্রাম এলাকায় বিসৃত। 

    চকরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন