শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শ্যামনগরে সরকারিভাবে নিলাম কৃত মৎস্য ঘের জোরপূর্বক দখলের চেষ্টা

    শ্যামনগরে সরকারিভাবে নিলাম কৃত মৎস্য ঘের জোরপূর্বক দখলের চেষ্টা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শ্যামনগর উপজেলার আবাদ চন্ডিপুর মৌজার ১ একর ১৫শতক জমিতে সাতক্ষীরা আদালতে পি-মামলা ১৮৯/২০,টিআর -১১/২১ নং মামলা থাকায় বিজ্ঞ আদালত শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে নালিশি জমি বাদী বিবাদী ছাড়া সরকারিভাবে নিলাম খরিদের জন্য শ্যামনগর থানাকে নির্দেশ দেন।

    শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির মোল্লা জমির চোহদ্দি উল্লেখপূর্ব গত ১৫/০১/২০২৫ তারিখে প্রকাশ্যে নিলাম প্রদান করেন।

    নিলামে চারজন ব্যক্তি অংশগ্রহণ করেন। উক্ত নিলামে সর্বোচ্চ ডাকদাতা   মোঃ রুস্তম আলী গাজীকে ক্ষমতা পত্র প্রদান করেন। উক্ত জমি এলাকার প্রশান্ত মন্ডল, পলাশ মন্ডল, পরিমল মন্ডল,গনেশ মন্ডল,বাবু মন্ডল ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। এমনকি রাতের আঁধারে মাছ ধরছে, আটন তুলে নিয়ে যাচ্ছে, ঘেরের বাসা ভাংচুর করছে। এবং প্রকাশ্যে ঘের দখল করার হুমকি দিচ্ছে।  মঙ্গলবার স্বরেজমিনে গিয়ে এমন তথ্য পাওয়া গেছে। 

    শ্যামনগর থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির এর মুঠো কথা হলে তিনি বলেন, নিলাম খরিদ পক্ষ আমার কাছে লিখিত অভিযোগ করলে আমি এসআই কামরুল ইসলামকে দায়িত্ব দিয়েছিলাম। কামরুল উভয় পক্ষকে থানায় ডাকলে দ্বিতীয় পক্ষ আর ঘেরে যাবে না বলে জানান। এরপর তারা যদি জবরদখল করতে যায় তবে আমি আইনগত ব্যবস্থা নিব।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন