বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক ‘ফেরিটিন ফেস’ কি সত্যিই রোগ? যা বলছেন বিশেষজ্ঞরা ব্রিকস সম্মেলন থেকে ফিরে অসুস্থত শি জিনপিং ও রামাফোসা ১৬ বছর বয়সেই যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষায় কাভান সুলিভান মায়ের ছুরিকাঘাতে শিশুর মৃত্যু, আরেক সন্তান আহত নির্বাচনী বিধিমালা সংশোধন, নৌকা প্রতীক স্থগিত, থাকছে না ভোট নেপালের বন্যায় ১০ লাখ ডলার সহায়তা, তারেক রহমানকে ধন্যবাদ বালেন্দ্র শাহর পুলিশের শীর্ষ ও রেঞ্জ পর্যায়ে বড় রদবদল
  • লক্ষ্মীপুরে ঔষধ ব্যবসার আড়ালে মদ বিক্রি, গ্রেফতার ৩

    লক্ষ্মীপুরে ঔষধ ব্যবসার আড়ালে মদ বিক্রি, গ্রেফতার ৩
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরে ফার্মেসির আড়ালে মদ বিক্রির অভিযোগে ৩জনকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

    বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে পৌরশহরের থানা রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ২৩ বোতল ‎কেরু অ্যান্ড কোম্পানির মদ।

    গ্রেপ্তারকৃতরা হলেন, বাঞ্চানগর গ্রামের হারান চন্দ্র সাহার বাড়ির মৃত রাধা বল্লভ সাহার ছেলে ‎কিশোর কুমার সাহা (৬২), তার ছেলে ‎জয় সাহা (৩০) ও মৃত অনিল চন্দ্র বাচার ছেলে শ্রীধাম চন্দ্র বাচার (৪৩)।

    লক্ষ্মীপুর সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. রাহাত খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি শহরের থানা রোড এলাকার নদী বাংলা রশীদ চৌধুরী কমপ্লেক্স সংলগ্ন জয় ফার্মা ফার্মেসির আড়ালে মদ বিক্রি করেন। পরে অভিযান চালিয়ে ফার্মেসির পিছনে কিশোর কুমার সাহার বাসা থেকে ২৩ বোতল মদ উদ্ধার করা হয়।

    একই সাথে বিপুল পরিমাণ খালি বোতলও পাওয়া যায়। এ ঘটনায় আমরা ‎কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা ও ফার্মেমির কর্মচারী ‎শ্রীধাম চন্দ্র বাছাড়কে গ্রেপ্তার করি। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে তাদের থানায় প্রেরণ করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন