শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

    মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ভোলায় দীর্ঘদিন যাবৎ মাদকের বিস্তার ভয়াবহ আকার ধারন করছে, ছাত্র ও যুব সমাজকে মাদকের ভয়াল গ্রাসে থেকে রক্ষা করার স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীর শুদ্ধি অভিযান পরিচালনা, মাদক প্রবেশের রুট ও চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করছে ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস)।

    শনিবার ( ২০ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন ভোলা যুব ডেভেলপমেন্ট সোসাইটি (বিডিএস) এর প্রধান উপদেষ্টা আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, প্রতিষ্ঠা সভাপতি সোলায়মান মামুন,জেলা আহ্বায়ক শেখ ফরিদ, সিনিয়র যুগ্ম আহবায়ক নুরনবী হাওলাদার মনির, সদস্য সচিব হারুনুর রশিদ, যুগ্ম আহবায়ক আবদুল গনি, আরিয়ান আরিফ সদর উপজেলা আহ্বায়ক জাকির হোসেন সুমন,মাদকবিরোধী শক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব রিপন সরকার প্রমুখ। 

    মানববন্ধনে বক্তারা বলেন, ভয়াবহরূপে ছড়িয়ে পড়ছে সর্বনাশা মাদক। শুধু ব্যক্তি নয়, পুরো সমাজই মাদকের কারণে নষ্ট হয়ে যেতে পারে। ধ্বংস হয়ে যেতে পারে পুরো জাতি। বাংলাদেশে অতীতে অনেকবার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বা যুদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি।বেশির ভাগ সময়ই গ্রেফতার হচ্ছেন কেবল বহনকারী এবং খুচরা ব্যবসায়ীরা। আবার মামলার এজাহারে দুর্বলতা ও সাক্ষীর অভাবে মামলা থেকে খালাস পেয়ে যাচ্ছেন অল্প সময়ের মধ্যেই। 

    বিপরীতে আড়ালে থেকে সবকিছুর কলকাঠি নাড়ছেন গডফাদাররা। তাদের আশ্রয় দিয়ে যাচ্ছেন ক্ষমতাসীন অনেকে। আর এ কারণে গডফাদাররা সব সময়ই ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। মাদকসেবীরা মাদকের অর্থ জোগাড় করার জন্য চুরি, ছিনতাই, বাবা-মা ও আত্মীয়-স্বজনের কাছ থেকে মাদকের অর্থ নেওয়ার জন্য তাদের সঙ্গে দুর্ব্যবহার, ঘরের মালামাল ভাঙচুর, লুটপাট করে অসামাজিক পরিবেশ সৃষ্টিসহ সমাজের শান্তি-শৃঙ্খলার মারাত্মক অবনতি ঘটিয়ে অস্বস্থিকর পরিবেশ সৃষ্টি করেছে। 

    বক্তারা আরো বলেন, মাদকের ভয়াবহ আগ্রাসনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। উন্নত এবং সফল রাষ্ট্রের কাতারে আসতে হলে আমাদের তরুণ সমাজকে অবশ্যই মাদকমুক্ত রাখতে হবে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষই নানাভাবে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। আমাদের দেশে মাদক চোরাচালানের একটি ভয়াবহ বিষয় হলো নারী, শিশু এবং কিশোরদের এ গর্হিত কাজে ব্যবহার করা হচ্ছে। এজন্য আইন প্রয়োগের পাশাপাশি মাদকবিরোধী সামাজিক আন্দোলনে জনসাধারণকে সম্পৃক্ত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন