শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

    শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগের গ্রুপপর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের কারণে হেরেছিল বাংলাদেশ। দুই দলের আবারও মুখোমুখি সাক্ষাৎ আজ (শনিবার)। বিরতির ছাড়াই এদিন শুরু হচ্ছে এশিয়া কাপের সুপার ফোর পর্ব, যেখানে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

    স্বভাবতই ম্যাচের আগে বাংলাদেশের একাদশ কেমন হবে সেই জল্পনা চলছে। ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের জায়গাটা নিশ্চিত। তবে পারভেজ হোসেন ইমন ফিরবেন গত ম্যাচে তার বদলে নামা সাইফ হাসান টিকে যাবেন তা নিয়ে রয়েছে প্রশ্ন। অলরাউন্ডার সাইফেরই লঙ্কানদের বিপক্ষে একাদশে থাকার সম্ভাবনা বেশি। ফর্মহীনতায় থাকা তাওহীদ হৃদয়কে একাদশের বাইরে রেখে যুক্ত হতে পারেন শেখ মেহেদী হাসান।  

    এ ছাড়া মিডল অর্ডার ও ফিনিশার হিসেবে শামীম হোসেন পাটোয়ারী এবং জাকের আলী অনিকরা তো থাকছেনই। দুবাইয়ের উইকেট বিবেচনায় ২ পেসার ও ৩ স্পিনার খেলাতে পারে বাংলাদেশ। সেক্ষেত্রে আগের ম্যাচে জয়ের নায়ক নাসুম আহমেদ, রিশাদ হোসেনদের একাদশে থাকাটা প্রায় নিশ্চিত। দুই পেসারের মধ্যেও আগের ম্যাচ খেলা মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের জায়গা হওয়ার সম্ভাবনা বেশি।

    টি-টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত ২১ ম্যাচের মোকাবিলায় বাংলাদেশ জিতেছে ৮টি, শ্রীলঙ্কা ১৩টি। এশিয়া কাপে ১৮ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এরমধ্যে লঙ্কানদের জয় ১৫টিতে এবং হার তিনটিতে। তবে এশিয়া কাপে টি-টোয়েন্টিতে সংস্করণে বাংলাদেশের বিপক্ষে তিনবারের মোকাবিলায় দু’বার জয় ও একবার হেরেছে লঙ্কানরা। এ ছাড়া গত দুই মাসে চারবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে ২-২ সমতায় রয়েছে বাংলাদেশ।

    দুই দলের সম্ভাব্য একাদশ :

    বাংলাদেশ : তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস (অধিনায়ক), নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

    শ্রীলঙ্কা : কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুশমন্ত চামিরা, দুনিথ ভেল্লালাগে/মাহিশ থিকশানা, নুয়ান থুসারা।  


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন