শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ১৭ বছর ধরে অবহেলিত লালচন্দ্রপুর সড়ক

    ১৭ বছর ধরে অবহেলিত লালচন্দ্রপুর সড়ক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল মৎস্যভান্ডার নামে খ্যাতবিশ্ব ঐতিহ্য সুন্দরবনের উপকূলেবাগেরহাটেরফকিরহাট উপজেলার বাহিরদিয়া মানসা ইউনিয়নের লালচন্দ্রপুর এলাকায় প্রায় ২ কিলোমিটার দীর্ঘ একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘ ১৭ বছর ধরে সংস্কারবিহীন থাকায় এলাকাবাসী চরম ভোগান্তিতে রয়েছেন। এ অবস্থায় দ্রুত সংস্কারের দাবিতে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছে স্থানীয়রা।

    আবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বরোডের ইলিয়াজ বাবুর্চির বাড়ি থেকে শুরু হয়ে গোলামের মিল মোল্লা বিশ্বাসপাড়া হয়ে খলিল মাস্টারের বাড়ির সামনে পর্যন্ত গাবখালীলখপুর হাইওয়ে রোডটি এলাকাবাসীর একমাত্র ভরসা। এই সড়ক দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, ব্যবসায়ী, কৃষকসহ শত শত মানুষ চলাচল করে। পাশাপাশি রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদ্রাসা ও একটি মসজিদ।

    এলাকাবাসীর অভিযোগ, বর্ষার সময় রাস্তা কাদামাটি ও জলাবদ্ধতায় নষ্ট হয়ে যায়। ফলে স্কুলগামী শিক্ষার্থী থেকে শুরু করে কৃষিজ পণ্য পরিবহনকারীদের ভোগান্তির শেষ নেই।

    এ বিষয়ে ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “রাস্তাটি নিয়ে আমি অভিযোগ পেয়েছি। উপজেলা প্রকৌশলীর সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

    অন্যদিকে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান জানান, “রাস্তাটি বর্তমানে চলমান কোনো প্রকল্পের ডিপিপি ভুক্ত না থাকায় এ মুহূর্তে বাস্তবায়ন সম্ভব নয়। তবে নতুন প্রকল্প অথবা সংশোধিত প্রকল্পের আরডিপিপি’র মাধ্যমে পরবর্তীতে এটি বাস্তবায়ন করা যাবে।”

    স্থানীয়রা আশা প্রকাশ করেছেন, কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে বহু বছরের ভোগান্তির অবসান হবে এবং শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্নে হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন