শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • মৌলভীবাজারে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন 

    মৌলভীবাজারে পৌর বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য ডা: এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, আজকে অনেকেই বলছেন পিআর ছাড়া নাকি নির্বাচন হবে না? এবং পিআর ছাড়া নাকি শাসক স্বৈরাচার হয়ে যাবে। আমার জানতে ইচ্ছে করে বাংলাদেশের সংবিধানে কোথাও কি স্বৈরাচার হওয়ার কথা লিখা ছিলো। সংবিধানের তো কোন দোষ নাই, দোষ হচ্ছে যারা রাতের ভোট দিনে করেছেন। যারা বিনা ভোটের নির্বাচন করেছেন। 

    যারা আমি ডামির নির্বাচন করেছেন। জনগণকে দেশের মালিক মনে না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কতিপয় সদস্য আর প্রশাসন আর বিচার বিভাগের কিছু মানুষকে কচ্জা করে দেশ শাসনের চেষ্টা করেছেন। 

    দেশটাকে নিজেদের পৈতিক সম্পত্তির মতো ব্যবহারের চেষ্টা করেছেন। দোষ তো তাদের। দোষ তো সংবিধানরে নয়। সংবিধানে তো খুব ভাল ভাল কথা লিখা ছিলো। 

    সংবিধান স্বৈরাচার হতে বলে নাই। কিন্তু যারা ব্যবহার করেছেন, মানুষের অধিকারকে তারা তোয়াক্কা করেন নাই। জনগণের ভোটের যাদের প্রয়োজন পড়ে নাই। সেই মানুষগুলি নিজেরা কতৃত্ববাদী হয়েছেন। স্বৈারাচর হিসেবে নিজেদের আবিভূত করেছেন। কাজেই স্বৈারাচর যদি রুখতে হয় রাজনৈতিক যে মানসিকতা, রাজনৈতিক যে কালচার সেটার মধ্যে পরিবর্তন আনতে হবে।

    শনিবার (২০শে সেপ্টেম্বর) বিকেলে মৌলভীবাজার শিল্পকলা একাডেমীতে পৌর বিএনপি'র সম্মেলনে তিনি এসব কথা বলেন।

    তিনি বলেন, পিআর চান, খুব ভাল কথা। পিআরের কথা বলে জনগণের কাছে যান। জনগণকে বুঝান, জনগণ মেনে নিলে আলহামদুলিল্লাহ। জনগণ যে রায় দিবে, সবাই মেনে নিবে। বর্তমানে আলোচনা চলা অবস্থায়, ঐক্যমত কমিশন সবার সাথে কথা বলেছে, ওই সময় আপনারা রাজনৈতিক কর্মসূচি দিয়ে মাঠে চলে গেলেন। আপনারা কি চান, সংঘাতের দিকে কি যেতে চান। আলোচনার টেবিলকে কি অবিশ্বাস করতে চান। নাকি অন্য কিছু চান। নির্বাচন পিছিয়ে যাক সেটি চান?।

    মৌলভীবাজার পৌর বিএনিপর আহ্বায়ক সৈয়দ মমসাদ আহমদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সহ- সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সাবেক এমপি এম নাসের রহমান, জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ুন ও সদস্য সচিব আব্দুর রহিম রিপন।

    অতিথি ছিলেন পৌর বিএনপি সম্মেলন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার মো. ফখরুল ইসলাম, নির্বাচন কমিশনার মুজিবুর রহমান মজনু, আবুল কালাম বেলাল। সম্মেলনে জেলা ও স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন