শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নোয়াখালীতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ

    নোয়াখালীতে অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবিতে বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী সদরের পশ্চিমাঞ্চলে চুরি ডাকাতি বৃদ্ধি ও কিশোরগ্যাং দৌরাত্ব এবং আইনশৃঙ্খলা অবনতির প্রতিবাদে এলাকাবসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।

     শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নের খলিসাটোলার নুর মোহাম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কে এই কর্মসূচি পালন করা হয়।

    মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় নারী ইউপি সদস্য (মেম্বার) রেহানা মজিদ, বিএনপি নেতা ছালা উদ্দিন আহমেদ চৌধুরী দুলাল, জিয়াউল হায়দার পলাশ, কাজী সেলিম, মহি উদ্দিন, হুমায়ন কবির, নজরুল ইসলাম মজিদ প্রমূখ।

    বক্তারা মানববন্ধনে অভিযোগ করে বলেন, নোয়াখালীর পশ্চিমাঞ্চল চরমটুয়া ইউনিয়ন লক্ষীপুর জেলার সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই এলাকাই অহরহর চুরি ডাকাতির ঘটনা ঘটছে। রাত হলে মানুষকে আতঙ্কে থাকতে হয়। এলাকায় চুরি ডাকাতি অহরহর ঘটছে। প্রশাসনের পক্ষ থেকে তেমন নজর নেই। তারা অবিলম্বে এই চরমটুয়া এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপনের দাবী জানান।

    এ বিষয়ে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, যেকোনো ঘটনা ঘটলে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এর পরেও টহল পুলিশ আরো জোরদার করা হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন