বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট
  • নতুন পরিসংখ্যানে ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ

    নতুন পরিসংখ্যানে ফাইনালের স্বপ্ন দেখছে বাংলাদেশ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের ক্রিকেট দল অনেক কল্পনা ও সম্ভাবনার সমীকরণ পেরিয়ে এশিয়া কাপের সুপার ফোরে জায়গা করে নিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচে লিটন দাসের নেতৃত্বে ৪ উইকেটে জয় অর্জন করে তারা ফাইনালের স্বপ্ন দেখার যোগ্যতা প্রমাণ করেছে। এই জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে, এবং ফ্যানদের মধ্যে উৎসাহের ঢেউ বয়ে গেছে। সুপার ফোরে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে চমকপ্রদভাবে, যা দেখিয়েছে, একটি সঠিক পরিকল্পনা ও দৃঢ় মনোভাব দিয়ে অসম্ভবকে সম্ভব করা যায়।

    আসর শুরুর আগে দুবাইয়ের বিমান ধরার আগে ফাইনালে খেলার স্বপ্নের কথা বলেছিলেন ক্রিকেটারদের কেউ কেউ। তবে খুব একটা যে পাত্তা পেয়েছেন তেমনটা বলা যায় না। তবে লঙ্কাবধে সুপার ফোর শুরুর পর সমর্থকদেরও কেউ কেউ এখন ফাইনালের আশা দেখছেন। 

    ফাইনালে খেলার বিশ্বাসের কথা জানান লঙ্কাবধের অন্যতম নায়ক সাইফ হাসানও। এশিয়া কাপের ফাইনালে খেলার বিশ্বাস আছে উল্লেখ করে সাইফ বলেন, ‘এখানে আসার আগে থেকেই আমাদের বিশ্বাস ছিল যে আমরা ফাইনাল খেলব। আমরা এক ধাপ এগিয়েছি। এখনও দুটি ম্যাচ বাকি আছে। আমাদের পরবর্তী লক্ষ্য পরের (ভারত) ম্যাচ।’

    দিন দুয়েক আগেও যে পথটা মনে হচ্ছিল বন্ধুর–কাঁটায় ভরা, এখন তা বেশ পরিস্কার। আগামী বুধবার ভারতের বিপক্ষে ম্যাচ, পরদিনই পাকিস্তানের বিপক্ষে। এই দুই ম্যাচের একটি জিতলেও বাংলাদেশের ফাইনাল খেলার যথেষ্টই সম্ভাবনা থাকবে। হেরে গেলে অবশ্য কোনো আশা থাকবে না।

    তবে এশিয়া কাপের এক পরিসংখ্যান বাংলাদেশের আশার পালে হাওয়া দিচ্ছে। বলা যায় ফাইনালে খেলার বাড়তি অনুপ্রেরণা দিতে পারে। এমনিতে বাংলাদেশের বিপক্ষে পরিসংখ্যানে অনেক এগিয়ে লঙ্কানরা। গতকালকের ম্যাচের আগে এশিয়া কাপের ইতিহাসে বাংলাদেশ মাত্র তিনবার শ্রীলঙ্কাকে হারাতে পেরেছে। তবে এই তিনটি জয়ই বাংলাদেশের জন্য দারুণ অনুপ্রেরণার উৎস। কারণ, ২০১২, ২০১৬ ও ২০১৮ সালের এশিয়া কাপে যতবারই বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে, ততবারই তারা ফাইনাল খেলেছে। 

    ২০১২ সালে লঙ্কানদের হারানোর পর ফাইনাল খেলেছিল বাংলাদেশ। এরপর ২০১৬ সালে মাশরাফি বিন মর্তুজার দলও ফাইনালে পৌঁছেছিল। আর সবশেষ ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপেও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ।

    এবারের আসরে সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারাতে পেরেছে বাংলাদেশ। দেখা যাক, শেষটাও আগের তিন আসরের মতো পুনরাবৃত্তি হয় কি না!


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন