শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পলাশে ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ

    পলাশে ৪৯ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খেলাধুলা শুধু আনন্দ নয়, এটি এক জাতির মানসিক ও শারীরিক বিকাশের অন্যতম হাতিয়ার”— এমন বার্তা নিয়েই নরসিংদীর পলাশে অনুষ্ঠিত হলো এক অনন্য ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

    রোববার ২১ সেপ্টেম্বর সকালে পলাশ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলার পিডিবি স্কুল ও রাবাণ উচ্চ বিদ্যালয় মাঠে ৪৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। এ মহতী উদ্যোগে পৃষ্ঠপোষকতা করেন নিওম প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট সমাজসেবক ও মানবিক উদ্যোক্তা আলহাজ্ব মাহবুব আলম প্রিন্স।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রাকীন মাশরুর খান। সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাব সভাপতি হাজী জাহিদ এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নূরে আলম রনি।

    প্রধান অতিথি রাকীন মাশরুর খান বলেন, “এমন আয়োজন সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। ক্রীড়া মানুষের সুস্থ শারীরিক ও মানসিক গঠন ছাড়াও একটি সুন্দর সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

    ক্রীড়া সামগ্রী বিতরণকালে আলহাজ্ব মাহবুব আলম প্রিন্স বলেন, “তরুণদের মাদক, অপসংস্কৃতি ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তাই এই উদ্যোগকে আমি মানবিক দায়িত্ব হিসেবেই দেখছি।”

    এসময় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, কার্যকরী সদস্য আসাদুল্লাহ মনা, ১, ২ ও ৩নং মহিলা কাউন্সিলর শাহানাজ পারভীন, উপজেলা শিক্ষা অফিসার এ কে এম ফজলুল হক, ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল হোসেন, সিবিএ সাধারণ সম্পাদক মোঃ শরীফ হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।

    শিক্ষার্থীরা জানায়, এই ক্রীড়া সামগ্রী তাদের খেলাধুলায় আরও উৎসাহী করে তুলবে। তারা এ আয়োজনকে সময়োপযোগী ও ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে স্বাগত জানায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন