বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট
  • বিসিবি সভাপতির বিরুদ্ধে তামিমের বিস্ফোরক অভিযোগ

    বিসিবি সভাপতির বিরুদ্ধে তামিমের বিস্ফোরক অভিযোগ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। যদিও এখনো নির্বাচন কমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়নি, এরই মধ্যে প্রস্তুতি শুরু হয়ে গেছে নির্বাচনী প্রক্রিয়া ঘিরে।

    জানা গেছে, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার মনোনীত কাউন্সিলররা নির্ধারিত সময়ের মধ্যে বিসিবিতে ফরম জমা দিয়েছেন। এতে সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বিভিন্ন ক্রীড়া সংগঠকরাও অংশ নিয়েছেন। তবে অ্যাডহক কমিটি থেকে যেসব জেলা ক্রীড়া সংস্থা কাউন্সিলরের জন্য কোনো মনোনয়ন দেয়নি, তাদের আবেদন বাতিল করেছেন নির্বাচন কমিশনার আমিনুল ইসলাম বুলবুল।

    ফলে আসন্ন নির্বাচনে শুধুমাত্র নির্ধারিত নিয়ম অনুযায়ী মনোনীত কাউন্সিলররাই অংশ নেওয়ার সুযোগ পাবেন। বিসিবির আসন্ন নির্বাচনকে ঘিরে ক্রিকেট অঙ্গনে আলোচনা ইতোমধ্যেই তুঙ্গে উঠেছে। অনেকের মতে, এই নির্বাচন বাংলাদেশের ক্রিকেট প্রশাসনে নতুন দিক নির্দেশনা তৈরি করতে পারে।

    সেই সঙ্গে প্রধান নির্বাহীর পরিবর্তে নতুন করে নিজে স্বাক্ষর দিয়ে অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর দিতে বলেছেন বিসিবি সভাপতি। যা নিয়ে গেল দুইদিন বেশ জোরেশোরে আলোচনা তৈরি হয়েছিল।

    ক্রিকেট বোর্ড নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও সভাপতির ক্ষমতা প্রয়োগ না করার প্রতিবাদে আজ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার পক্ষ হতে। সেখানে উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবালও। 

    তামিম বলছিলেন, 'বুলবুল ভাই বলেছিলেন, নির্বাচন কেমন হয় এটা নিয়ে তার ধারণাই নেই। তিনি কিছুই জানেন না, তার ধারণা একদম শূন্য। তিনি যদি কিছু না জেনে থাকেন, আপনারা একটি চিঠি দেখেছেন না? তিনি সাইন করে বলেছেন আগের কাউন্সিলরদের বাদ দেওয়া হবে।'

    'শুধু মাত্র অ্যাডহক কমিটির থেকে নেওয়া হবে। নতুন করে আমরা ফর্ম পাঠাচ্ছি। যে চিঠিতে তিনি সাইন করেছেন। আগের সব চিঠিতে প্রধান নির্বাহীর সাইন করা। সংবিধান অনুযায়ী কমিটি গঠন হওয়ার পর তিনি কোথাও সাইন করতে পারবেন না। এই চিঠিতে সাইন করে তিনি কোন ক্ষমতাবলে ডিসিদের পাঠিয়েছেন।'

    পরে তামিম জানান, 'আমি শুধু স্বচ্ছ একটি নির্বাচন চাই, ফলাফল যাই হোক এতে আমার কোনো সমস্যা নেই। স্বচ্ছ নির্বাচন আমার চাওয়া, জিতি বা হারি তা পরের ব্যাপার।'

    নিজের অবসর সম্পর্কে তামিম বলছিলেন, 'আমার অফিসিয়ালি অবসর নেওয়ার দরকার নেই, যদি নির্বাচিত হই তাহলে আর খেলব না। চ্যারিটি ম্যাচ হলে ভিন্ন কথা।'


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন