শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পঞ্চগড়ে বড়দ্বেশরী মন্দিরে লাখো ভক্তের উপস্থিতিতে মহালয়া উৎসব

    পঞ্চগড়ে বড়দ্বেশরী মন্দিরে লাখো ভক্তের উপস্থিতিতে মহালয়া উৎসব
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। সমাজের অসহিষ্ণুতা হিংসা-বিদ্বেষ ও দ্বন্দ্ব সংঘাতের অশুভ প্রভাব থেকে মুক্তি, মানুষের মধ্যে ঐক্য,  সাম্প্রদায়িক সম্প্রীতি ও সহমর্মিতা প্রতিষ্ঠা, ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির চেতনায় ঐক্যের বন্ধন সুদূর করতে এবং সমাজ থেকে অশুভ শক্তির বিনাশ, মানুষের মধ্যে বৈষম্য ভেদাভেদ ও অন্যায় অবিচার দূরীকরণে, সত্য সুন্দর ও কল্যাণের প্রতীক দুর্গতিনাশিনী মা দুর্গার মর্ত্যে আগমনে আরাধনার মহালয়া পূজা আজ পঞ্চগড়  জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মহাপীঠ শক্তিধাম শ্রী শ্রী বদেশ্বরী মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

    মাতৃ পূজা, শিব পূজা, বিষ্ণু পূজা, চন্ডী পাঠ ও গীতা পাঠের মধ্য দিয়ে মহালয়ার  আনুষ্ঠানিক ধর্মানুষ্ঠানের  মাধ্যমে দেবীর আগমনের আরাধনার এই মহালয়া অনুষ্ঠানে নানা ধর্মাচারের আয়োজন করা হয়।

    মহালয়া উপলক্ষে স্বর্গীয় পিতা-মাতা ও পূর্বপুরুষদের আত্মার শান্তির উদ্দেশ্যে তর্পনাদি, সৎকর্ম ও মাথার চুল কটনসহ না না পূজা অর্চনা ও মন্দির সংলগ্ন করোতোয়া নদীতে স্নান অনুষ্ঠিত হয়। 

    এই উপলক্ষে মন্দির প্রাঙ্গনে শান্তি ও সম্প্রীতি মূলক এক ধর্মসভার আয়োজন করা হয়। এর আগে হাজার হাজার ভক্ত মাতৃ বন্দনায় ব্রতি হয়ে মায়ের  অমৃত ময় প্রসাদ ধারণ করেন। 

    উল্লেখ্য গত ২০২২ সালে মহালয়ার দিনে মন্দির যাওয়ার সময় করতোয়া নদী নৌকা যুগে পার হতে গিয়ে নৌকাডুবিতে ৭২ জন মানুষের মৃত্যু হয়। আজ মৃত ওই সকল ব্যক্তির আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা ও করা হয়। 

    এবারে মহালয়ার অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে পালন করার লক্ষ্যে এবং সকল প্রকার  অপ্রীতিকর ও দুর্ঘটনা এড়াতে বোদা উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক নিরাপত্তা  ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

    আয়োজকরা জানান সরকারি ও স্থানীয় সকলের সহযোগিতা এবং নিজস্ব ব্যবস্থাপনায় শান্তি শৃঙ্খলা ও নিরাপত্তা দেওয়ার ফলে অত্যন্ত সুন্দরভাবে ভাব গম্ভীর্যের মাধ্যমে মহালয়ার সকল অনুষ্ঠানাদি সম্পূর্ণ করা সম্ভব হয়েছে। পূর্ণাথেরাও এই সকল ব্যবস্থার জন্য সন্তোষ প্রকাশ করেন।


    আমির খসরু লাবলু, পঞ্চগড় প্রতিনিধি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন