বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান রাষ্ট্রপতির মৃত তারকাদের নিয়ে এআই ‘ডেথস্লপ’, শোকও হচ্ছে অনলাইনের পণ্য জাতিসংঘে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান এসআই আলতাফ হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ মাহদী আমিনের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ মক্কায় হামলার পর ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ কার্যকরের কথা বলল পাকিস্তান স্বপ্নে ভিক্ষুক দেখলে কী হয়, কোরআন-হাদিসে কী বলা আছে? রামসু বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হার বাংলাদেশের বিএফআইইউর কাছে আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চেয়েছে দুদক
  • মায়ের খাওয়ানো বিষে ৯ মাসের শিশুর মৃত্যু 

    মায়ের খাওয়ানো বিষে ৯ মাসের শিশুর মৃত্যু 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ফটিকছড়ির পাইন্দং ইউনিয়নে মায়ের খাওয়ানো বিষে ৯ মাস বয়সী শিশু আব্দুল্লাহ’র মর্মান্তিক মৃত্যু হয়েছে।  

    শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এর আগে একইদিন দুপুরে পাইন্দং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে কবির আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।  

    নিহত শিশুর মা আমেনা বেগম (৩৫) নিজেও বিষপান করেন। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন। আমেনা বেগম উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মুহাম্মদ ফিরোজের স্ত্রী।

    ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুপুর ৩টার দিকে আমেনা বেগম তার সন্তানকে নিয়ে হাসপাতালে আসেন। মা-ছেলে দুজনই বিষপানে অসুস্থ ছিলেন।

    প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

    ফটিকছড়ি থানার ওসি নুর আহমদ জানান, ধারণা করা হচ্ছে আমেনা বেগম মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি নিজে বিষপান করার পাশাপাশি সন্তানকেও খাইয়ে দেন। এতে রাতে শিশুর মৃত্যু হয়, তবে মা এখনও চিকিৎসাধীন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন