শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • এশিয়া কাপ সুপার ফোরে পাকিস্তানকে হারিয়ে রেকর্ড ভারতের

    এশিয়া কাপ সুপার ফোরে পাকিস্তানকে হারিয়ে রেকর্ড ভারতের
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপের ১৭তম আসরের সুপার ফোরে ভারতের ক্রিকেট দল ইতিহাস গড়েছে। আন্তর্জাতিক ক্রিকেটে ভারত–পাকিস্তান দ্বৈরথে এর আগে কোনো দল টানা পাঁচ ম্যাচের বেশি জিততে পারেনি। রোববার (২১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ভারত পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে এই সীমা অতিক্রম করেছে এবং প্রতিবেশীদের বিপক্ষে টানা ষষ্ঠ জয় নিশ্চিত করেছে।

    ম্যাচে ভারতের শক্তিশালী ব্যাটিং এবং নিয়ন্ত্রণকৃত বোলিং পাকিস্তানের চ্যালেঞ্জকে মোকাবিলা করতে ব্যর্থ হয়েছে। খেলার পুরো সময় ভারত মাঠে দাপট দেখিয়েছে, যা দলের অভিজ্ঞতা এবং আত্মবিশ্বাসের প্রতিফলন। এই জয়ে ভারত শুধু রেকর্ডই গড়েনি, পাশাপাশি সুপার ফোরে ফাইনালের দিকে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করেছে।

    ক্রিকেট বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারত–পাকিস্তান দ্বৈরথে টানা ষষ্ঠ জয় আন্তর্জাতিক ক্রিকেটে বিরল একটি ঘটনা, যা ভবিষ্যতের এই প্রতিদ্বন্দ্বিতার জন্য নতুন মানদণ্ড স্থাপন করেছে। ফ্যানদের মধ্যে উত্তেজনা এবং উৎসাহও তুঙ্গে পৌঁছেছে, এবং এই জয়ের মাধ্যমে ভারত তার সেমিফাইনাল ও ফাইনাল প্রস্তুতি আরও দৃঢ়ভাবে শুরু করতে পারবে।

    আন্তর্জাতিক ক্রিকেটে ভারত–পাকিস্তান দ্বৈরথে এর আগে টানা পাঁচ ম্যাচের বেশি জেতেনি কেউ। রোববার (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে প্রতিবেশীদের বিপক্ষে টানা ষষ্ঠ ম্যাচ জিতে নতুন ইতিহাস গড়ল ভারত।

    দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের দেয়া ১৭২ রানের লক্ষ্যটা ৭ বল হাতে রেখেই জিতেছে ভারত। টি–টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছে ভারত। আগের রেকর্ডটা ১৬০, ২০২২ টি–টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে।

    রান তাড়ায় উদ্বোধনী জুটিই ৯.৫ ওভারে ১০৫ রান তুলে ফেলে ভারত। অবশ্য ব্যক্তিগত ফিফটির আগেই বিদায় নেন ওপেনার শুভমান গিল। ফাহিম আশরাফের শিকার হওয়ার আগে ২৮ বলে ৮ বাউন্ডারিতে ৪৭ রান করেন তিনি। এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব হারিস রউফের বলে শূন্যহাতেই বিদায় নেন। 

    ভারতের ইনিংসে সর্বোচ্চ ৭৪ রান করেছেন আরেক ওপেনার অভিষেক শর্মা। তার ৩৯ বলে ৬ বাউন্ডারি ও ৫ ছক্কায় রাঙ্গানো ইনিংস থামে আবরার আহমেদের বলে হারিস রউফের ক্যাচ দিয়ে। এরপর তিলক ভার্মা (৩০*), সঞ্জু স্যামসন (১৩) ও হার্দিক পান্ডিয়া (৭*) জয়ের বন্দরে নিয়ে যান ভারতকে। 

    এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১৭১ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় পাকিস্তান। দলের হয়ে ৪৫ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেছেন ২৯ বছর বয়সী ওপেনার শাহিবজাদা ফারহান। এছাড়া আর কোনো ব্যাটার ত্রিশের ঘরের পৌঁছাতে পারেননি। 

    A few words were exchanged between Shubman Gill and Shaheen Afridi, India vs Pakistan, Super Fours, Asia Cup, Dubai, September 21, 2025

    আরেক ওপেনার ফখর জামান ৯ বলে ১৫ করে বিতর্কিত ক্যাচ আউট হয়ে সাজঘরে ফেরেন। এছাড়া সাইম আইয়ুব ১৭ বলে ২১, হুসেইন তালাত ১১ বলে ১০, মোহাম্মদ নাওয়াজ ১৯ বলে ২১, ফাহিম আশরাফ ৮ বলে অপরাজিত ২০ ও অধিনায়ক সালমান আলী আগা ১৩ বলে ১৭ রান নিয়ে অপরাজিত থাকেন।   

    টুর্নামেন্টে পাকিস্তানের পরের ম্যাচ মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে। পরের দিন বুধবার ভারত খেলবে বাংলাদেশের বিপক্ষে।

    সংক্ষিপ্ত স্কোর
    পাকিস্তান: ২০ ওভারে ১৭১/৫ (সাহিবজাদা ৫৮, সাইম ২১, নেওয়াজ ২১, ফাহিম ২০*; দুবে ২/৩৩)।
    ভারত: ১৮.৫ ওভারে ১৭৪/৪ (অভিষেক ৭৪, গিল ৪৭, বর্মা ৩০*; রউফ ২/২৬)।
    ফল: ভারত ৬ উইকেটে জয়ী।
    ম্যাচসেরা: অভিষেক শর্মা। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন