বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন অপরাধের ধরন বদলালে আইনও পরিবর্তন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ভূমি অফিসে হাজিরা নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ নারীর পরিচয় কেবল কন্যা, মা বা স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ নয়: ববি হাজ্জাজ এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ
  • ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে দ্রুত ও সহজ সমাধান

    ফোনের পাসওয়ার্ড ভুলে গেলে দ্রুত ও সহজ সমাধান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    স্মার্টফোন রয়েছে বর্তমানে প্রায় সবারই হাতেই। ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য অনেকেই ফোনে পাসওয়ার্ড বা প্যাটার্ন লক ব্যবহার করেন। তবে মাঝে মাঝে আমরা তা ভুলে যাই, যার ফলে অপ্রস্তুত হয়ে পড়ি। এমন পরিস্থিতিতে দোকানে না গিয়েও ঘরে বসে ফোন আনলক করার কিছু সহজ উপায় রয়েছে।

    পদ্ধতি ১: রিকভারি মোড ব্যবহার করে ফ্যাক্টরি রিসেট

    ১. প্রথমে ফোনটি সম্পূর্ণভাবে বন্ধ করুন।
    ২. কয়েক সেকেন্ড পর পাওয়ার বাটন এবং ভলিউম আপ/ডাউন বাটন একসাথে চেপে ধরে রাখুন।
    ৩. ফোন রিকভারি মোডে গেলে Factory Reset অপশন সিলেক্ট করুন এবং Wipe Cache নির্বাচন করুন।
    ৪. কয়েক মিনিট অপেক্ষার পর ফোনটি পুনরায় চালু হবে। তখন আর পাসওয়ার্ড বা প্যাটার্ন লাগবে না। তবে ফোনটি নতুনভাবে সেটআপ করতে হবে।

    পদ্ধতি ২: Google Account ব্যবহার করে আনলক

    ১. পাসওয়ার্ড বা প্যাটার্ন বারবার ভুল দিলে “Forgot Pattern/Password” অপশন আসবে।
    ২. সেখানে ট্যাপ করে ফোনে ব্যবহৃত Google Account দিয়ে লগইন করুন।
    ৩. সফলভাবে লগইন হলে ফোন আনলক হয়ে যাবে এবং নতুন পাসওয়ার্ড বা প্যাটার্ন সেট করতে পারবেন।

    মনে রাখবেন:

    • এই পদ্ধতি কেবল ইন্টারনেট সংযোগ সক্রিয় থাকলে কাজ করবে।
    • চাইলে Google Device Manager ব্যবহার করেও অনলাইনে ফোন আনলক করা সম্ভব।

    সুতরাং পাসওয়ার্ড বা প্যাটার্ন ভুলে গেলেও আতঙ্কিত হওয়ার কিছু নেই, সহজেই সমাধান করা সম্ভব।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন