শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভালুকায় মহাসড়কের পাশ থেকে ভাসমান দোকান উচ্ছেদ

    ভালুকায় মহাসড়কের পাশ থেকে ভাসমান দোকান উচ্ছেদ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে গড়ে ওঠা ভাসমান ও অবৈধ দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও সড়ক ও জনপদ (সওজ) বিভাগ। 

    সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভরাডোবা এলাকায় এ অভিযান চালানো হয়।

    অভিযানে মহাসড়কের পাশের বেশ কিছু দোকানপাট ভেঙে দেওয়া হয়। এতে সড়কের জায়গা দখলমুক্ত হয়ে যানবাহন চলাচল আরও স্বাভাবিক হবে বলে আশা করছে প্রশাসন।

    ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দেশের অন্যতম ব্যস্ত সড়ক। প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করে। সড়কের পাশে অবৈধ দোকান থাকায় দীর্ঘদিন ধরে যানজট ও জনদুর্ভোগ তৈরি হচ্ছিল। এ সমস্যার সমাধানেই আজকের উচ্ছেদ অভিযান। এ কার্যক্রম নিয়মিতভাবে চলবে।”

    অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, সওজের ময়মনসিংহ উপ-বিভাগীয় প্রকৌশলী মো. মোফাকখারুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া ভালুকা থানা পুলিশের সদস্যরাও সহযোগিতা করেন।

    স্থানীয়দের অনেকে মনে করেন, এ উচ্ছেদ অভিযানের ফলে যানজট কিছুটা হলেও কমবে। তবে স্থায়ী সমাধানের জন্য নিয়মিত নজরদারি চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন তারা।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন