বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ঢাকায় ভ্যাপসা গরম, বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস মৌলভীবাজারে পাহাড়-টিলা কেটে রিসোর্টের হিড়িক, অনুমোদনের হিসাব নেই ওয়ানডেতে থাকছেন, টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন নিগার গুলশানে আ’লীগের মিছিলের তথ্য ছিল, তবে সময়টা আন্দাজ করতে পারেনি পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রকে টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩ বিদ্যুৎহীন অন্ধকারে মানুষের গল্প, লোডশেডিং নিয়ে আলোচিত সিনেমা বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্তে আসিফ নজরুলের ভূমিকা, সম্মতি ছিল বিসিবিরও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক ও পরিবারের দুই সদস্যের বিরুদ্ধে দুদকের ৩ মামলা চবি আলাওল হলের প্রভোস্টের পদত্যাগ দাবি, কক্ষে তালা
  • সূর্যের চেয়ে কত গুণ উজ্জ্বল কালপুরুষের এই তিন তারকা?

    সূর্যের চেয়ে কত গুণ উজ্জ্বল কালপুরুষের এই তিন তারকা?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রাতে আকাশের দিকে তাকালে, আমাদের চোখে সহজেই ধরা পড়ে এমন একটি উজ্জ্বল নক্ষত্রমণ্ডল হলো কালপুরুষ বা অরিয়ন (Orion)। এর সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো তিনটি উজ্জ্বল তারার একটি সারি, দেখতে যেন কালপুরুষের কোমরবন্ধ বা বেল্ট। 
    এই তিনটি তারা হলো: 

    • আলনিটাক (Alnitak), 
    • আলনিলাম (Alnilam) এবং 
    • মিনটাকা (Mintaka)। 

    ছবিতে যে উজ্জ্বল বিন্দুগুলো, সেগুলোই এই তিন তারা। নিচের ছবিতে তাদের আকারের সাথে আমাদের সূর্যের তুলনা করে দেখানো হয়েছে।

    আলনিটাক (Alnitak): কালপুরুষের কোমরের বাঁ দিকের তারকা। এটি আসলে তিনটি তারার একটি সিস্টেম। এটি আমাদের থেকে প্রায় ১,২৬০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এর প্রধান তারাটি আমাদের সূর্যের চেয়ে প্রায় ৩৩ গুণ বেশি ভরযুক্ত এবং প্রায় ১০,০০০ গুণ বেশি উজ্জ্বল!

    আলনিলাম (Alnilam): এটি মাঝের তারা টি এবং তিনটির মধ্যে সবচেয়ে উজ্জ্বল। এটি আমাদের থেকে প্রায় ২,০০০ আলোকবর্ষ দূরে। এর উজ্জ্বলতা সূর্যের চেয়ে প্রায় ৩৭৫,০০০ গুণ বেশি!

    মিনটাকা (Mintaka): এটি কোমরের ডান দিকের তারা। এটিও আসলে একাধিক তারার সমন্বয়ে গঠিত একটি সিস্টেম। এটি আমাদের থেকে প্রায় ৯০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এর প্রধান তারাটি সূর্যের চেয়ে প্রায় ২৪ গুণ বেশি ভরযুক্ত এবং প্রায় ৯৯,০০০ গুণ বেশি উজ্জ্বল!

    আমাদের সূর্য এই তিন তারার কাছে একটা ছোট্ট লাল বিন্দুর মতো।


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ