বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট
  • ব্যালন ডি’অর ২০২৫: উসমান দেম্বেলে বর্ষসেরা ফুটবলার

    ব্যালন ডি’অর ২০২৫: উসমান দেম্বেলে বর্ষসেরা ফুটবলার
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

     

    ফ্রান্সের থিয়েটার দ্য শার্লটে সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে আয়োজন করা হয়েছে ৬৯তম ব্যালন ডি’অর ২০২৫ এর প্রদর্শনী অনুষ্ঠান। অনুষ্ঠানে সারা বিশ্বের ফুটবল তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ বছর বর্ষসেরা ফুটবলার হিসেবে সর্বপ্রথম উসমান দেম্বেলেকে নির্বাচিত করা হয়েছে, যারা সবাইকে পেছনে ফেলে এই মর্যাদাপূর্ণ পুরস্কার জিতে নেন। ব্যালন ডি’অরের পাশাপাশি এদিন মোট ১৩টি ক্যাটাগরিতে বিভিন্ন শ্রেণীর ফুটবল তারকাদের স্বীকৃতি ও পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি শুধু খেলার পারফরম্যান্সকে সম্মানিত করেই সীমাবদ্ধ নয়, বরং বিশ্ব ফুটবলের প্রভাবশালী মুহূর্তগুলোকে উদযাপন করার একটি বিশেষ উৎসব হিসেবেও গণ্য হয়।

    বর্ষসেরা নারী ফুটবলার হয়েছেন বার্সেলোনার স্প্যানিশ মিডফিল্ডার আইতানা বোনমাতি। বর্ষসেরা গোলরক্ষককে দেওয়া হয় ইয়াসিন ট্রফি। পুরুষ বিভাগে এটি জিতেছেন জিয়ানলুইজি দোন্নারুম্মা, নারী বিভাগে হান্না হাম্পটন। বর্ষসেরা কোচদের দেওয়া হয়েছে ইয়োহান ক্রুইফ ট্রফি। যা জিতেছেন লুইস এনরিকে (পিএসজি) ও সারিনা ভিগমান (ইংল্যান্ড)।

    ব্যালন ডি'অর ২০২৫: এক নজরে সব পুরস্কার বিজয়ী

    অ-২১ পর্যায়েও বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দেওয়া হয়েছে, যার নাম কোপা ট্রফি। ছেলে-মেয়ে দুই বিভাগেই পুরস্কারটি গেছে বার্সেলোনার ঘরে। ব্যালন না জিতলেও এই পুরস্কার জিতেছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার নারী দলের ভিকি লোপেজ জিতেছেন নারী বিভাগের পুরস্কারটি। এছাড়া সক্রেটিস অ্যাওয়ার্ড জিতেছে জানা ফাউন্ডেশন।

    চ্যাম্পিয়নস লিগজয়ী পিএসজিই বর্ষসেরা ক্লাব নির্বাচিত হয়েছে। নারীদের ক্ষেত্রে এই সম্মাননা পেয়েছে আর্সেনাল। পুরুষ বিভাগে ভিক্টর গিয়োকেরেস ও নারী বিভাগে এয়া পাজোর জার্ড মুলার ট্রফি জিতেছেন। এয়াও বার্সেলোনার ফুটবলার। সবমিলিয়ে ১৩টি পুরস্কারের চারটি পেয়েছেন বার্সার ফুটবলাররা।

    এক নজরে ব্যালন ডি’অর ২০২৫:

    ব্যালন ডি’অর (পুরুষ): উসমান দেম্বেলে (পিএসজি, ফ্রান্স)
    ব্যালন ডি’অর (নারী): আইতানা বোনমাতি (বার্সেলোনা, স্পেন)

    ইয়াসিন ট্রফি (পুরুষ): জিয়ানলুইজি দোন্নারুম্মা (ম্যানচেস্টার সিটি, ইতালি)
    ইয়াসিন ট্রফি (নারী): হান্না হাম্পটন (চেলসি, ইংল্যান্ড)

    ইয়োহান ক্রুইফ ট্রফি (পুরুষ): লুইস এনরিকে (পিএসজি)
    ইয়োহান ক্রুইফ ট্রফি (নারী): সারিনা ভিগমান (ইংল্যান্ড)

    কোপা ট্রফি (পুরুষ): লামিনে ইয়ামাল (বার্সেলোনা)
    কোপা ট্রফি (নারী): ভিকি লোপেজ (বার্সেলোনা, স্পেন)

    বর্ষসেরা ক্লাব (পুরুষ): পিএসজি
    বর্ষসেরা ক্লাব (নারী): আর্সেনাল

    জার্ড মুলার ট্রফি (পুরুষ): ভিক্টর গিয়োকেরেস (আর্সেনাল, সুইডেন)
    জার্ড মুলার ট্রফি (নারী): এয়া পাজোর (বার্সেলোনা, পোল্যান্ড)


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন