বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এশিয়া গেমসে ব্যাটিং ব্যর্থ হলে বাদ পড়তে পারেন নারী দলের ব্যাটিং কোচ ৩ অক্টোবর থেকে মাঠে গড়াচ্ছে ঘরোয়া ক্রিকেট, শুরু এনসিএল দিয়ে বাংলাদেশের গণতন্ত্র পুনর্গঠনে সহায়তার আশ্বাস জার্মান রাষ্ট্রদূতের যে হত্যার রহস্য আজও ঘিরে আছে আমেরিকাকে বাংলাদেশের স্বাস্থ্যসেবায় সহযোগিতা বাড়াতে চায় ডেনমার্ক মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার
  • প্রকৃতি সেজেছে শরতের কাশফুলে

    প্রকৃতি সেজেছে শরতের কাশফুলে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শরতের আগমনের বার্তা নিয়ে সাদা কাশফুলে প্রকৃতি সেজেছে তার আপন রুপে। বাংলাদেশের সংস্কৃতিতে সৌন্দর্য ও প্রশান্তির প্রতীক কাশফুল। ছয় ঋতুর এই দেশে প্রত্যেক ঋতুর আলাদা রুপ ও বৈচিত্র্য রয়েছে সেটি বহন করে এবারও শরৎ  এসেছে। তীব্র গরম আর কাঠফাটা রোদে ময়ূরের মতো কাশফুলের পালকের অপরুপ সৌন্দর্য মন জুড়ায় সব বয়সী মানুষের।

    পটুয়াখালীর দশমিনা উপজেলার পথের ধারে, গ্রাম-গঞ্জের জমির আইলে .পুকুর পারে, নদীর ধারে, মাঠে-ঘাটে শোভা পাচ্ছে কাশফুল। মূলত ছন গোত্রীয় এই ঘাস কমবেশি সব অঞ্চলেই দেখা যায়। কাশফুল পালকের মতো নয় এবং রং ধবধবে সাদা। গাছটির চিরল পাতা খুব ধারালো, খসখসে। গ্রাম্য এলাকায় জালানী, ঝাড়ু এবং ঘর ও পানের বরজের ছাউনি হিসেবে ব্যবহুত হয়।

    আয়ুর্বেদিক চিকিৎসকেরমতে, কাশফুলেে বেশ কিছু ঔষধি গুনাগুন রয়েছে। যেমন পিত্তথলিতে পাথর নিমূলে এবং ব্যথানাশক ঢোড়ার চিকিৎসায় ব্যবহুত হয়।

    এসময় দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে মো. মোসলেম সরদার বাড়ির পাশে দেখা মেলে নান্দনিক সৌন্দর্যের কাশফুল। কাশফুলের গাছগুলো প্রাকৃতিকভাবেই জম্ম হয়। বেড়ে ওঠার সময় চোখে না পড়লেও ফুল ফোটার সঙ্গে সঙ্গেই সবার দৃষ্টি আকর্ষন হয়। কাশফুলের বাগানে ঘুরতে আশা তামিম হোসেন, ইমাম হোসেন ও সবুজ মিয়া জানান, কাশফুল আমাদের ভালোলাগে । তাই বন্ধুরা মিলে ঘুরতে এসেছি। কিছু কাশফুল তুলে মায়ের জন্য নিয়ে যাচ্ছি। মা দেখলে খুব খুশি হবেন।

    বাঁশবাড়িয়া গ্রামের মোসলেন সরদার জানান, কাশফুলের সৌন্দর্য মানুষের মনে প্রশান্তি আসে। আগে অনেক দেখা যেত । বর্তমানে এর সংরক্ষন করা প্রয়োজন। 


    দৈএনকে/জে .আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন