শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • চাঁদপুরে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

    চাঁদপুরে ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উৎসবমুখর পরিবেশে চাঁদপুরে দীর্ঘ ২ বছর পর আবারও শুরু হলো ২১তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। সোমবার (২২সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। 

    জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে দুটি গ্রুপে মোট আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থা। দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থাকে ২-১ গোলে হারিয়ে জয়লাভ করে ফরিদগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা। 

    উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, নানা কারণে একসময় খেলাধুলা যেভাবে এগিয়ে যাবার কথা ছিল, সেটা হয়নি। এ ব্যর্থতা আমাদের সকলেরই নিতে হবে। দীর্ঘদিনের যে ব্যর্থতা বা সুন্দর পরিবেশ না দিতে পারা, সেটাকে সামনে রেখে আমরা সবধরনের ব্যবস্থা গ্রহণ করেছি। 

    তিনি আরও বলেন, দীর্ঘদিন পরে হলেও জেলা প্রশাসক গোল্ডকাপ শুরু হয়েছে। আসলে এটা নামেই জেলা প্রশাসক গোল্ডকাপ, মূলত এটি দীর্ঘদিন ঝিমিয়ে থাকা ক্লাবগুলোকে জাগিয়ে তোলার একটি মাধ্যম। ক্লাবগুলোই ফুটবলারদের লালন-পালন করে। এরকম টুর্নামেন্ট চালু হলে খেলোয়াড়সহ সংশ্লিষ্টদের মেধা বিকশিত হয়। আমি মনে করি, আমাদের নতুন একটি যাত্রা শুরু হলো। আমরা চাই নতুন প্রজন্ম বিভিন্ন অনিয়ম থেকে দূরে থেকে মাঠমুখী হবে। 

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন। এসময় পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, স্থানীয় সরকারের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. গোলাম জাকারিয়া, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাড. শাহজাহান মিয়া, গণঅধিকার পরিষদের সভাপতি কাজী রাসেল, জাতীয় নাগরিক কমিটির প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলমসহ জেলা প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন