বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের মৃত্যু বুড়ো বলায় আর্জেন্টাইন মিডফিল্ডারকে মাটিতে ফেললেন রোনালদো পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা তালাবদ্ধ কমিউনিটি ক্লিনিক, দেওয়াল টপকে ভেতরে গেলেন এমপি অসদাচরণের অভিযোগে সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকায় ১২ প্রকল্প অনুমোদন
  • আগামী ১০ ডিসেম্বর আসছে ৪৫তম বিসিএসের চূড়ান্ত তালিকা

    আগামী ১০ ডিসেম্বর আসছে ৪৫তম বিসিএসের চূড়ান্ত তালিকা
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল আগামী ১০ ডিসেম্বর প্রকাশ করা হবে। ইতোমধ্যে এ সংক্রান্ত প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।

    এই বিসিএসে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৫৫৮ জন প্রার্থী। তাদের মৌখিক পরীক্ষা বর্তমানে শেষ ধাপে পৌঁছেছে। মৌখিক পরীক্ষার সব কার্যক্রম সম্পন্ন হওয়ার পরই চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

    পিএসসি সূত্রে জানা গেছে, ফলাফল ঘোষণার পর নির্বাচিত প্রার্থীদের নিয়োগের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রেরণ করা হবে। চূড়ান্ত তালিকায় উত্তীর্ণ প্রার্থীদের মেধা ও পছন্দ অনুযায়ী বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেওয়া হবে।

    প্রসঙ্গত, ৪৫তম বিসিএসে বিপুলসংখ্যক প্রার্থী অংশগ্রহণ করেছিলেন। লিখিত ও মৌখিক পরীক্ষার সব ধাপ শেষে ডিসেম্বরেই ফলাফল প্রকাশের মধ্য দিয়ে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে।

    পিএসসির এক জনসংযোগ কর্মকর্তা জানান, ‘পিএসসি প্রকাশিত ক্যালেন্ডার অনুযায়ী চলতি বছরের ১০ ডিসেম্বর ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।’

    তিনি আরও জানান, ৪৫তম বিসিএসের মাধ্যমে ক্যাডারে নিয়োগ দেওয়া হবে মোট দুই হাজার ৩০৯ জনকে। নন-ক্যাডারে নিয়োগ দেওয়া হবে আরও এক হাজার ২২ জনকে। ক্যাডারের মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হচ্ছে চিকিৎসা ক্যাডারে। সহকারী ও ডেন্টাল সার্জন মিলিয়ে নিয়োগ পাবেন ৫৩৯ জন। চিকিৎসার পর সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নিয়োগ দেওয়া হবে ৪৩৭ জনকে। এরপর প্রশাসনে ২৭৪, পুলিশে ৮০ এবং কাস্টমসে ৫৪ জনকে নিয়োগ দেওয়া হবে।

    ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় আবেদন করেছিলেন তিন লাখ ৪৬ হাজার চাকরিপ্রার্থী। তাদের মধ্যে অংশ নেন দুই লাখ ৬৮ হাজার ১১৯ জন। অনুপস্থিত ছিলেন ৭৮ হাজার ৮০৩ জন। উপস্থিতির হার ছিল ৭৭ দশমিক ২৪ শতাংশ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন