শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • ভোমরা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ

    ভোমরা স্থলবন্দরে ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে টানা সাত দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে যাত্রীবাহী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিকভাবে চলবে।

    ভোমরা স্থলবন্দর সূত্রে জানা গেছে, আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে সব ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তীতে ৪ অক্টোবর থেকে স্বাভাবিক কার্যক্রম আবারও শুরু হবে।

    এর আগে সোমবার ভারতীয় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন একটি চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ভোমরা সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনকে অবহিত করেছে। এতে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষে সাত দিন ভারতের ব্যবসায়ীরাও তাদের কার্যক্রম বন্ধ রাখবেন।

    ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন তোতা জানান, প্রতিবছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের ব্যবসায়ীরা এই সময় বন্দর কার্যক্রম স্থগিত রাখছেন। ফলে বাংলাদেশের আমদানিকারকরাও ওই সময় কোনো কার্যক্রম পরিচালনা করবেন না।

    তিনি আরও বলেন, নির্ধারিত সময় শেষে ৪ অক্টোবর থেকে ভোমরা স্থলবন্দর দিয়ে স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন