বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ফিলিস্তিনের প্রেসিডেন্টসহ ফিলিস্তিনি কর্মকর্তাদের ওপর মার্কিন ভিসা নিষেধাজ্ঞা বাড়ল আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ ঢাকায় আকাশ মেঘলা, পার্শ্ববর্তী এলাকায়ও বজ্রসহ  বৃষ্টির সম্ভাবনা রাসায়নিক সার-কীটনাশকের ব্যবহার কমাতে সচেতনতা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির মক্কায় ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা প্রধানমন্ত্রীর আশ্বাসের পরই গ্যাস সরবরাহে উন্নতি: মাহদী আমিন সৌদি এফ-১৫ ভূপাতিতের দাবি হুথিদের শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রিজভী ডেঙ্গুতে আরও ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৭৫৩ আনিসুল হকসহ চারজনের ১৭২ কোটি টাকার সম্পদ, চার্জশিট
  • বাংলাদেশের টাইগার শিবিরে ভারতের ম্যাচকে ঘিরে দুশ্চিন্তার ছায়া

    বাংলাদেশের টাইগার শিবিরে ভারতের ম্যাচকে ঘিরে দুশ্চিন্তার ছায়া
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    এশিয়া কাপের সুপার ফোর পর্বে ভারতের সঙ্গে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশের ক্রিকেট দলে এসেছে দুঃসংবাদ। অনুশীলনের সময় চোট পেয়েছেন টাইগার দলের অধিনায়ক লিটন দাস, যা দলের প্রস্তুতি ও কৌশলের উপর প্রভাব ফেলতে পারে।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ব্যাটিং অনুশীলনের সময় স্কয়ার কাট করতে গিয়ে কোমরের বাঁ পাশের পেশিতে টান লাগে তার। সঙ্গে সঙ্গে দলের ফিজিও বায়েজিদ উল ইসলাম প্রাথমিক চিকিৎসা দিলেও এরপর আর অনুশীলনে ফিরতে পারেননি লিটন। এখনো তার ইনজুরি কতটা গুরুতর সে বিষয়ে টিম ম্যানেজমেন্ট কোনো আনুষ্ঠানিক আপডেট দেয়নি। 

    বুধবার (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে এবং পরদিন (২৫ সেপ্টেম্বর) পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এমন গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে অধিনায়কের চোট পুরো দলকে শঙ্কায় ফেলেছে।

    এশিয়া কাপে এখন পর্যন্ত চার ম্যাচে লিটন দাস ব্যাট হাতে করেছেন ১১৯ রান, গড় ২৯.৭৫ এবং স্ট্রাইক রেট ১২৯.৩৪। ফলে ভারতের বিপক্ষে ম্যাচে তার অনুপস্থিতি হলে টাইগারদের ব্যাটিং অর্ডারে বড় ধাক্কা লাগতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন