শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • আত্মবিশ্বাসী টাইগাররা ভারতের বিপক্ষে মাঠে আজ

    আত্মবিশ্বাসী টাইগাররা ভারতের বিপক্ষে মাঠে আজ
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টাইগার দলের হেড কোচ ফিল সিমন্স অকপটভাবে জানিয়েছেন, সুযোগগুলো যথাযথভাবে কাজে লাগালে ভারতের বিপক্ষে জয় সম্ভাবনা আছে বাংলাদেশেরও। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে অর্জিত এক জয় টিম টাইগার্সকে মানসিকভাবে উদ্দীপ্ত করেছে। এই সাফল্য তাদের মধ্যে ফাইনালে খেলার স্বপ্ন আরও জাগিয়ে তুলেছে এবং দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

    হংকং ও আফগানিস্তানকে হারিয়ে ‘বি’ গ্রুপ রানার্স-আপ হয়ে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। সুপার ফোরেও শুরুটা দারুণ করে টাইগাররা। শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে শুভ সূচনা পেয়েছে বাংলাদেশ। এই লঙ্কানদের কাছেই গ্রুপ পর্বে ৬ উইকেটে হেরেছিল লিটন দাসের দল।

    এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে এখনও পর্যন্ত অপরাজিত থাকা ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আজ (বুধবার) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি- স্পোর্টস ও নাগরিক টিভি।

    পরিসংখ্যান ও শক্তিমত্তায় ভারত যোজন যোজন এগিয়ে থাকলেও সাম্প্রতিক পারফরম্যান্স কিছুটা হলেও জ্বালানি যোগাচ্ছে বাংলাদেশকে। এখন পর্যন্ত চলমান টুর্নামেন্টে সেরা বোলিং পারফরম্যান্স দেখিয়েছে টাইগাররা। তাই মাঠে নামার আগে মানসিকভাবে চাঙ্গা থাকবে তারা। পাশাপাশি এই সপ্তাহে দুবাইয়ে এখন পর্যন্ত বেশ কিছু ম্যাচ হওয়ায় উইকেট ধীর গতির হওয়ার আশা করা হচ্ছে। তাতে ভারতের বিপক্ষে সম্ভাবনা বাড়তে পারে বাংলাদেশের। 

    টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে দু’বার সহ চারটি ম্যাচ জিতেছে ভারত। কিন্তু এমন পরিসংখ্যানে চিন্তিত নন বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তার মতে, যে কোনো দলের কাছে হারতে পারে ভারত। ম্যাচটি সামনে রেখে সিমন্স বলেন, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। ভারত আগে কি করেছে সেটি নিয়ে চিন্তিত নই। এটি নতুন ম্যাচ। এ ম্যাচ নিয়ে আমরা ভাবছি।’ তিনি আরও বলেন, ‘সাড়ে তিন ঘণ্টার ম্যাচে যতটা সম্ভব নিজেদের সেরাটা খেলব এবং ভারতের পরিকল্পনা ভেস্তে দিয়ে ম্যাচ জয়ের চেষ্টা করব।’

    এশিয়া কাপ সুপার ফোরে পাকিস্তানকে হারিয়ে রেকর্ড ভারতের

    এখন পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে ১৭ বার ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এরমধ্যে মাত্র একবার জয় পেয়েছে টাইগাররা। ২০১৯ সালে ভারত সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ভারতকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। এশিয়া কাপে ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাট মিলিয়ে ১৫বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। এরমধ্যে বাংলাদেশ মাত্র দু’বার জিতেছে এবং ১৩বার হেরেছে। ২০১৬ সালে টি-টোয়েন্টি সংস্করণে হওয়া এশিয়া কাপে দুই ম্যাচই হেরেছিল টাইগাররা। 

    ভারতের বিপক্ষে ম্যাচের আগে অধিনায়ক লিটন দাস ইনজুরিতে পড়লেও তার খেলা নিয়ে সংশয় নেই। টুর্নামেন্টে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন লিটন। ৪ ইনিংসে ১১৯ রান করেছেন তিনি। 

    বাংলাদেশ স্কোয়াড : লিটন দাস (অধিনায়ক, উইকেটরক্ষক), তানজিদ হাসান, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, শামিম হোসেন, নুরুল হাসান, মাহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফুদ্দিন।

    ভারত স্কোয়াড : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবাম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুন চক্রবর্তী, কুলদ্বীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্ষিত রানা, রিংকু সিং।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন