শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • রামগঞ্জে চারতলা ভবন থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

    রামগঞ্জে চারতলা ভবন থেকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার পশ্চিম বাজার এলাকায় চারতলা ভবনের উপর থেকে পড়ে জান্নাত (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

    বুধবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এর আগে মঙ্গলবার দুপুরে বাড়ির সিঁড়ির পাশ দিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয় জান্নাত।

    নিহত জান্নাতের বাবা দেলোয়ার হোসেন পেশায় মাছ ব্যবসায়ী। তিনি রামগঞ্জ বাজারে মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। পরিবার নিয়ে পশ্চিম বাজার এলাকার সেলিম পোল্ট্রির চারতলা ভবনের সর্বোচ্চ তলায় ভাড়া থাকতেন তারা।

    স্থানীয় সূত্র ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, মঙ্গলবার দুপুরে জান্নাত বাসার কক্ষের বাইরে খেলছিল। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত সিঁড়ির পাশ দিয়ে নিচে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

    এ বিষয়ে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর বারি বলেন, “ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে যায়। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে শিশুটি খেলতে গিয়ে দুর্ঘটনাবশত নিচে পড়ে যায়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি।”

    এদিকে জান্নাতের মৃত্যুর খবরে এলাকাবাসীর মধ্যে গভীর শোক নেমে এসেছে। প্রতিবেশীরা জান্নাতকে শান্ত, ভদ্র ও সবার প্রিয় শিশু হিসেবে উল্লেখ করে বলেন, “তার এমন মৃত্যু মেনে নেওয়া খুবই কষ্টকর।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন