শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সীতাকুণ্ডে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা

    সীতাকুণ্ডে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুবকের আত্মহত্যা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পৌরসভার মৌলভীপাড়া এলাকায় ফেসবুক লাইভে এসে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মিঠুন দাস (২৭) নামে এক যুবক। 

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতের দিকে সীতাকুণ্ড পৌরসভার মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

    জানা যায়,নিহত যুবক আত্মহত্যার আগে ফেসবুক লাইভে এসে, ডিসেম্বর থেকে আর্থিক বিপদে আছেন, কোম্পানির প্রায় তিন লাখ টাকা হারিয়েছেন। তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করা যাবে না বলে জানান। একই সঙ্গে সরকারের কাছে পরিবারের ঋণমুক্তির আবেদন করেন এবং পাওনাদারদের পরিবারের ওপর চাপ না দেওয়ার অনুরোধ জানান। লাইভে স্ত্রী জন্যও শেষবারের মতো শুভকামনা জানান।শেষ পর্যন্ত তিনি মৌলভীপাড়া এলাকায় একটি মালবাহী ট্রেনের সামনে দাঁড়িয়ে পড়েন। ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

    উক্ত বিষয়টি নিশ্চিত করেন, সীতাকুণ্ড জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আশরাফ হোসেন জানান,নিহত মিঠুন দাস রাজশাহীর চারঘাট থানার বনকিশোর গ্রামের প্রেমানন্দ দাস ও শ্রীমতি দাসের ছেলে।খবর পেয়ে রেলওয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে।নিহতের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে পরিচয় জানা যায়। পরে তার ফেসবুক লাইভ থেকে ঘটনার পাওয়া গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন