শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কয়রায় নৌবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট: নিরাপত্তা জোরদারে প্রশংসা

    কয়রায় নৌবাহিনী-পুলিশের যৌথ চেকপোস্ট: নিরাপত্তা জোরদারে প্রশংসা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    খুলনার কয়রায় নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে।

    বুধবার সকাল সোয়া ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার বাগালি ইউনিয়নের চাঁদআলি ব্রিজ টোলপ্লাজা এলাকায় এ কার্যক্রম চলে। এ সময় বিভিন্ন যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হয়।

    চেকপোস্টে নেতৃত্ব দেন কয়রা কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট আদনান রাকিব । তাঁর নেতৃত্বে নৌবাহিনীর ১০ সদস্যের একটি টিম ও আমাদি পুলিশ ফাঁড়ির চার সদস্য অংশ নেন। নৌবাহিনী ও পুলিশের এমন সমন্বিত উদ্যোগে এলাকায় ইতিবাচক সাড়া মিলেছে।

    অভিযান চলাকালে মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহার, কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। পাশাপাশি ট্রাক, কাভার্ড ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনও তল্লাশি করা হয়। পরিসংখ্যান অনুযায়ী মোটরসাইকেল ২৫টি, ট্রাক ১টি, কাভার্ড ভ্যান ১টি এবং ইজিবাইক ৫টি পরীক্ষা করা হয়েছে।

    যৌথবাহিনীর কর্মকর্তারা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে এ ধরনের চেকপোস্ট কার্যকর ভূমিকা রাখছে। এ সময় কোনো মামলা হয়নি এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।

    স্থানীয়রা জানিয়েছেন, যৌথবাহিনীর উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। তারা মনে করছেন, এ ধরনের নিয়মিত তল্লাশি কার্যক্রম মাদক, চোরাচালান ও অপরাধ প্রবণতা রোধে বিশেষ ভূমিকা রাখবে। নৌবাহিনী ও পুলিশের এ উদ্যোগকে তারা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন