শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলা: এনসিপির বিক্ষোভ মিছিল 

    নিউইয়র্কে আখতার হোসেনের ওপর হামলা: এনসিপির বিক্ষোভ মিছিল 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

    মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাত ৮ টায় তাৎক্ষণিক ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের ডালিয়া বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

    এনসিপির ডিমলা উপজেলার প্রধান সমন্বয়কারী মোশারফ হোসেন মিন্টুর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন, এনসিপির নীলফামারী জেলা কমিটির সদস্য রাশেদুজ্জামান রাশেদ,  উপজেলা যুগ্ম সমন্বয়কারী শাকিল প্রধান, সদস্য জব্বার খান প্রমূখ।

    সমাবেশে বক্তারা বলেন, ‘আওয়ামী লীগ পরিকল্পিতভাবে জুলাই গণঅভ্যুত্থানের নেতাদের দেশ-বিদেশে হামলার নিশানায় পরিণত করেছে। গোপালগঞ্জে পদযাত্রায় হত্যাচেষ্টা এবং নিউইয়র্কে এ হামলা একই ধারাবাহিকতার অংশ। সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয় রাজনৈতিক নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। প্রশাসনের একটি অংশ এসব হামলায় মদত দিচ্ছে।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন