শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • কিশোরগঞ্জে সাউন্ড ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    কিশোরগঞ্জে সাউন্ড ব্যবসায়ী সমিতির আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জ জেলা সাউন্ড ব্যবসায়ী সমিতির আয়োজনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের আখড়াবাজার থেকে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়।

    র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নেহাল গ্রীণপার্কে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

    কিশোরগঞ্জ জেলা সাউন্ড ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মো. হাবিবুল্লাহ টিটুর সভাপতিত্বে ও মো. সুমন মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সমিতির প্রধান উপদেষ্টা মো. পাপ্পু মিয়া, পার্থ শাহা, মো. আবদুল মালেক, মো. আলতাফ মিয়া, সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম খোকন, সুমন চৌহান, সাধারণ সম্পাদক শামীম শান্ত, সাংগঠনিক সম্পাদক ইমরান, দপ্তর সম্পাদক নয়ন শাহা, কটিয়াদী উপজেলা সভাপতি মো. আলম, সাংস্কৃতিক সম্পাদক নান্টু শাহা, কার্যকরী সদস্য আল আমিন, মো. শহিদুল্লাহ, মো. বাবুলসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

    আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন