শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • জনগণের সিগনালেই বিএনপি রাস্ট্র ক্ষমতায় আসবে: এডভোকেট সিদ্দিক 

    জনগণের সিগনালেই বিএনপি রাস্ট্র ক্ষমতায় আসবে: এডভোকেট সিদ্দিক 
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ‎বিএনপি নেতা ও সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া বলেছেন, দেশে একটি অপশক্তি নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। তবে এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না। জনগণ বিএনপির পাশে আছে। কোনো রেড সিগনাল বা গ্রিন সিগনালে লাভ হবে না, জনগণের সিগনালে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাস্ট্র ক্ষমতায় আসবে।
    ‎
    ‎বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে চরফ্যাশন উপজেলা সদর ফ্যাশন স্কয়ারে আয়োজিত চক্ষু রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প উদ্বোধনের পরে তিনি এসব কথা বলেন।
    ‎
    ‎তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছেন। এটি শুধু লিফলেট বিতরণ নয়, বরং কার্যকর কর্মসূচির মাধ্যমে মানুষের কাছে পৌঁছানোর পদক্ষেপ।
    ‎
    ‎সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ৩১ দফা সংস্করণের মধ্যে চিকিৎসা সেবাও একটি। তাই মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। এতে চরফ্যাশনে ১০ হাজার রোগীকে সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধ সহ চশমা দেওয়া হবে। জনগণ যদি এ ধরনের কল্যাণমূলক উদ্যোগে বিএনপির উপস্থিতি অনুভব করে, তবে তারা আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন।
    ‎
    ‎এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    ‎পরে এডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া চরফ্যাশন বেতুয়া রোডের বিভিন্নস্থানে লিফলেট বিতরণ শেষে আসলামপুর ইউনিয়নের বদ্দারহাট, ওমরপুর ইউনিয়নের ভূঁইয়ার হাট, নজরুল নগর ইউনিয়নের সরদার বাজারে গণসংযোগ করেন।
     


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন