শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • পঞ্চগড়ে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন

    পঞ্চগড়ে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পঞ্চগড়ের বোদা উপজেলায় ৬ লেন সড়ক নির্মাণে ব্যবসা প্রতিষ্ঠান না ভেঙে বাইপাস সড়ক নির্মাণের দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার দুপুরে উপজেলার সাকোয়া বাজার এলাকায় সাকোয়া বাজারের সকল জনগণের ব্যানারে বোদা-দেবীগঞ্জ মহাসড়কের পাশে দাড়িয়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই এলাকায় গিয়ে শেষ হয়। 

    এসময় ব্যবসায়ী আক্তারুল ইসলাম, আল আজম, আবুল কালাম আজাদ, মনিরুজ্জামান, রাকিব ইসলাম, মকছেদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। 

    এসময় বক্তারা বলেন, সরকার সাকোয়া বাজার হয়ে দেবীগঞ্জ বোদা সড়কটি ৬ লেন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছেন। আমরাও উন্নয়নের পক্ষে, আমরাও উন্নয়ন চাই কিন্তু তা ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে নয়, ব্যবসায়ীদের পথে বসিয়ে নয়। একই সাকোয়া মধ্য বাজারে কাপড় দোকান, মাছের দোকান সহ বিভিন্ন ধরনের দুই শতাধিক দোকানপাট আছে। এর সাথে হাজারো কর্মচারী ও তাদের পরিবারের অন্তত ৫ হাজার মানুষের দুমুঠো ভাতের ব্যবস্থা জড়িয়ে আছে। এই দোকানপাট ভাংলে ব্যবসায়ীদের পথে বসতে হবে। 

    আমরা সরকারের কাছে অনুরোধ করি, সাকোয়া বাজারের ব্যবসায়ীদের বাঁচাতে বাজারের যে কোন পাশে বাইপাস সড়ক নির্মাণ করে ৬ লেন সড়কটি নির্মাণ করার জন্য। তাহলে ব্যবসায়ীদের কোন ক্ষতি হবে না। একই সাথে সড়কটি নির্মাণ করা যাবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন