শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • আলবানিজের সঙ্গে তারেক রহমানের বৈঠক, বাংলাদেশ সফরের আমন্ত্রণ আমরা প্রথম টার্গেট হলে দ্বিতীয় টার্গেট হবে বিএনপি: নাহিদ ইসলাম সমস্যা সমাধানে সময় দিতে হবে, তিন মাসে সব ঠিক হবে না: আবদুস সালাম হিপার গ্র্যান্ড পুরস্কার জিতলেন বাংলাদেশের পিনু রহমান শিক্ষাগত সনদ নিয়ে বিতর্ক, পদত্যাগ করলেন ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্ট জিবরান দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১,২৯৯ জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজনে ব্যয়ের প্রস্তাব প্রধানমন্ত্রীর মনোযোগ দিয়ে পড়াশোনা করে জ্ঞান অর্জন করতে হবে: রাষ্ট্রপতি উপহারের নামে ঘুষকে বৈধতা দিচ্ছেন প্রতিমন্ত্রী: জামায়াত পাহাড়ের রহস্যময় খুনের গল্পে জয়া আহসান, সঙ্গে একঝাঁক তারকা
  • সাতক্ষীরায় তিন মাসে ৬৩২টি অপরাধ: নিহত ৯, ধর্ষণ মামলা ২৪টি

    সাতক্ষীরায় তিন মাসে ৬৩২টি অপরাধ: নিহত ৯, ধর্ষণ মামলা ২৪টি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরা জেলায় গত তিন মাসে (জুন-আগস্ট) ৬৩২টি অপরাধ সংঘটিত হয়েছে। 

    এরমধ্যে খুন হয়েছেন ৯ জন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে ২৪টি এবং অপমৃত্যু হয়েছে ১২৬ জনের। এ সময়ে মাদক সংক্রান্ত ১৮৭টি মামলা, মানব পাচারের ১৭টি এবং চোরাচালানের ১১টি মামলা রুজু হয়েছে।

    বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরায় একটি এডভোকেসি ডায়ালগ সভায় এসব তথ্য উপস্থাপন করা হয়। সভাটি আয়োজন করে ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর সহযোগিতায় এবং উত্তরণ-ডিএইচআরএনএস প্রকল্পের আওতায়। তথ্যগুলো তুলে ধরা হয় সাতক্ষীরা জিআরও অফিসের বরাতে।

    সভায় আরও জানানো হয়, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বর্তমানে নারী ও শিশু নির্যাতনের অভিযোগে ২৭৭৭টি, শিশু নির্যাতনের ৬৭৭টি, মানব পাচারের ঘটনায় ১৪৯টি এবং ১০২৬টি পিটিশন মামলাসহ মোট ৪৬২৯টি মামলা বিচারাধীন রয়েছে।

    গণমাধ্যম বিশ্লেষণে উঠে আসে, আলোচ্য তিন মাসে জেলার বিভিন্ন স্থানে হত্যাসহ অন্তত ৪০টি অস্বাভাবিক মৃত্যুর খবর প্রকাশ পেয়েছে।

    সভায় বক্তারা মানবাধিকার লঙ্ঘনের বেশ কয়েকটি ঘটনাকে তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তাঁরা বলেন, অপরাধ প্রবণতা কমাতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি নাগরিক সমাজ, মানবাধিকার সংগঠন ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকা প্রয়োজন।

    সভায় সভাপতিত্ব করেন আবুল কালাম আজাদ, আহ্বায়ক, ডিস্ট্রিক্ট হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্ক, সাতক্ষীরা। সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট মুনিরউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমএসএফ-এর জেলা সমন্বয়ক টিপু সুলতান।

    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরিক নেতা অ্যাডভোকেট শেখ আজাদ হোসেন বেলাল, অধ্যক্ষ ড. দিলারা বেগম, অ্যাডভোকেট আসাদুজ্জামান দিলু, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, সুধাংশু শেখর সরকার, অধ্যক্ষ আশেক-ই এলাহি, আলী নূর খান বাবুল, ভূমিহীন নেতা আব্দুস সামাদ, মফিজুর রহমান, নারী নেত্রী জ্যোৎস্না দত্ত, সাবিকুর রহমান বাবলা, মাহবুবুল হক প্রমুখ।

    বক্তারা সমাজে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন