বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • নিখোঁজের ৩ ঘন্টা পর কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    নিখোঁজের ৩ ঘন্টা পর কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জ বুদ্দু সেখ (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

    নিহত বুদ্দু সেখ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের নতুন ফুলবাড়ী গ্রামে মৃত নায়েব আলী সেখের ছেলে।

    প্রতিবেশীরা জানান, বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে স্থানীয় সাত্তারের আমগাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় বুদ্দুর লাশ ঝুলতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

    নিহতের ভাতিজা শরিফুল ইসলাম অভিযোগ করেন, ঘটনার আগের দিন সন্ধ্যার পর মোবাইল ফোনের একটি কল রেকর্ডকে কেন্দ্র করে গ্রামের মৃত মতির ছেলে আবু শামা ও ওমরের ছেলে আব্দুল্লাহ বুদ্দুকে মারধর করে। একপর্যায়ে বাড়ির সামনেও তাকে বেধড়ক প্রহার করা হয়। এর কিছুক্ষণ পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরে রাতেই ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

    তিনি আরও দাবি করেন, কল রেকর্ডকে ঘিরে আবু শামা ও আব্দুল্লাহ নিহত বুদ্দুর কাছে ৬০ হাজার টাকা এবং এক আত্মীয়ার মেয়েকে নিয়ে অশ্লীল প্রস্তাব দেয়। প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের সন্দেহ। এ ঘটনার পর আবু শামা ও আব্দুল্লাহ পলাতক রয়েছেন। নিহত বুদ্দুর পরিবার আতঙ্কে রয়েছে বলেও জানা গেছে।

    সিরাজগঞ্জ সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মোখলেছুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। তদন্তে প্রমাণ মিললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন