বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মক্কায় হামলার নিন্দা জানানো নৈতিক ও ঈমানি দায়িত্ব: শফিকুর রহমান র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প : ব্যয় আড়াই লাখ কোটি টাকা জামায়াত নেতাদের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শিক্ষিকা রনজিনা পারভীন মৃত্যুর ঘটনায় দুই ছিনতাইকারী গ্রেপ্তার ২০২৭ সালের পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নয় মাসে খেলাপি ঋণ কমেছে প্রায় ৩ শতাংশীয় পয়েন্ট ১৩ সিটি কর্পোরেশনে স্বাস্থ্যসেবায় ২০ কোটি টাকা বরাদ্দ আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস
  • শাহজাদপুরে অনুমতি বিহীন গ্যাস ব্যবসায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

    শাহজাদপুরে অনুমতি বিহীন গ্যাস ব্যবসায় ভ্রাম্যমান আদালতের জরিমানা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের ভেরুয়াদহ পারায় বহুতল ভবনে অনুমতি বিহীন গ্যাস সিলিন্ডারের ব্যবসা করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করেছে শাহজাদপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মুশফিকুর রহমান। 

    জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মুশফিকুর রহমান একটি গোপন সংবাদের ভিত্তিতে পৌর সদরের অন্যতম বহুতল ভবন ইউনিক স্কুল ও তার সংলগ্ন আবাসিক ভবনে দীর্ঘদিন ধরে চলে আসা অনুমতি বিহীনভাবে সাইনবোর্ড ঝুলিয়ে ভবনের সিঁড়ির নিচে শতাধিক গ্যাস সিলিন্ডার রেখে নিয়মিত ক্রয় বিক্রয় করার দায়ে উক্ত জরিমানা করেন।

    সরে জমিনে গিয়ে ঘটনাস্থলে পৌঁছিয়ে ভবনের মালিক ও গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মহসিন হাজীকে  নগদ ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।

    উক্ত বহুতল ভবনের কয়েকজন বাসিন্দা নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলেন, পাশেই একটি সুনামধন্য স্কুল এবং প্রায় শতাধিক মানুষের বসবাস এই ভবনের মালিক ও তার ছেলের সেচ্ছাচারি আচরণে সবাই বিরক্ত, বারবার গ্যাস সিলিন্ডার না রাখার জন্য পরামর্শ দিলেও কোন কর্নপাত করেনি এতে আমরা সবাই সব সময় খুবই আতঙ্কে থাকতাম।

    নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুশফিকুর রহমান বলেন, একটি বহুতল আবাসিক ও স্কুল ভবনের পাশে অনুমতি বিহীন এ ধরনের ব্যবসা দণ্ডনীয় অপরাধ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন